উল্লাপাড়ায় আগামীকাল শুরু হচ্ছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী বলরামের গোষ্ঠ উৎসব
সারাদেশ · 2026-11-16T07:45:22.000000Z · সিনিয়র রিপোর্টার
প্রতি বছরের মতো এবারও সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার ঘোষগাঁতী গ্রামে অবস্থিত শ্রী শ্রী বলরাম জিউ মন্দিরে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী শ্রী শ্রী বলরামের গোষ্ঠ উৎসব।আগামীকাল মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ৬টা থেকে এই ধর্মীয় ও ঐতিহ্যবাহী উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। দিনব্যাপী নানা ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হবে এই উৎসব।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার ভোর থেকেই ভক্তদের সমাগমে মুখরিত হয়ে উঠবে মন্দির প্রাঙ্গণ। উৎসবকে সুন্দর ও সফলভাবে সম্পন্ন করতে ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।স্থান: শ্রী শ্রী বলরাম জিউ মন্দির, ঘোষগাঁতী, উল্লাপাড়া, সিরাজগঞ্জ।উৎসবের এই আয়োজনে সংশ্লিষ্ট এলাকার সব ভক্তবৃন্দকে সপরিবারে উপস্থিত হয়ে শ্রী শ্রী বলরামের আশীর্বাদ গ্রহণ করার জন্য বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে।