শ্রীমঙ্গলের সময়

হাসপাতালে ভর্তি স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন

জাতীয় · 2026-11-14T14:54:00.000000Z · ডেস্ক রিপোর্ট

হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। শনিবার সকালে হাসপাতালে নেওয়ার পর হৃদ্‌রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সকালে হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালে নেওয়ার পর তার এনজিওগ্রামসহ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে হৃদ্‌যন্ত্রের সমস্যার কারণে মন্ত্রী কন্টিনেন্টাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা তার এনজিওগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন।

পবন চৌধুরী জানান, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি আছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে তিনি নিয়মিত দাপ্তরিক কার্যক্রমে অংশ নিতে পারবেন।

হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে।

চিকিৎসক আরও জানান, বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসাধীন রয়েছেন এবং শারীরিকভাবে ভালো আছেন। চিকিৎসকদের পর্যবেক্ষণ ও পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী তার দাপ্তরিক কাজে ফেরার বিষয়টি নির্ধারিত হবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত