শ্রীমঙ্গলের সময়

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে ইউজিসির শ্রদ্ধা নিবেদন

রাজনীতি · 2026-11-07T17:28:00.000000Z · ডেস্ক রিপোর্ট

৭ নভেম্বর ২০২৬, শনিবার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ কর্মসূচিতে ইউজিসির সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেন।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

শনিবার (৭ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে তাঁদের সমাধিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ইউজিসির সদস্য, বিভিন্ন বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী এবং ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী ইউনিয়নের নেতারা উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে অংশ নেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ-আল-মামুন, স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগের পরিচালক দুর্গা রানী সরকার এবং জেনারেল সার্ভিসেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের পরিচালক জাফর আহম্মদ জাহাঙ্গীর।

এ ছাড়া ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের অতিরিক্ত পরিচালক ড. মো. মহিবুল আহসান, সাধারণ সম্পাদক ও জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপপরিচালক মো. গোলাম দস্তগীর, ইউজিসি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. নাজমুল হাসান এবং সাধারণ সম্পাদক মো. মোক্তার জামান (স্বাধীন) কর্মসূচিতে অংশ নেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত