আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের শেরপুর জেলা কমিটি অনুমোদন
সারাদেশ · 2026-11-11T05:50:09.000000Z · স্টাফ রিপোর্টার
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের শেরপুর জেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (১১ নভেম্বর) রাতে সংগঠনটির নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ জাহিদুল ইসলাম জাহিদ এ কমিটির অনুমোদন দেন।
অনুমোদিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে মোঃ রিফাতুর রহমান রাতুল এবং সাধারণ সম্পাদক হিসেবে মোঃ শাহরিয়ার রাজুকে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শাহিনূর ইসলাম শাহিন, মোঃ এরশাদ মিয়া, মোঃ সৌরভ হাসান, আদনান হোসেন অপূর্ব, মোঃ মাসুম হাসান, সি আর রুবেল মিয়া, মোঃ রুবেল রায়হান ও মোঃ মজদুল হক জুয়েল।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ রিফাতুর রহমান রাতুল বলেন, আমাকে এ গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সংগঠনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানাই। এ দায়িত্বকে আমি মানুষের সেবা করার একটি বড় সুযোগ হিসেবে দেখছি। শেরপুর জেলায় মানবাধিকার রক্ষা, অসহায় ও নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানো এবং আইনি সচেতনতা বৃদ্ধিতে আমরা আন্তরিকভাবে কাজ করতে চাই। সংগঠনের সব সদস্যকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করাই হবে আমাদের মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক মোঃ শাহরিয়ার রাজু বলেন, নতুন দায়িত্ব পাওয়া আমার জন্য আনন্দ ও গর্বের বিষয়। আমরা কমিটির সব সদস্যকে সঙ্গে নিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে চাই। সমাজের অসহায়, নির্যাতিত ও অধিকারবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, মানবাধিকার সম্পর্কে জনসচেতনতা তৈরি এবং আইনি সহায়তার ক্ষেত্রে মানুষের পাশে থাকাই হবে আমাদের অন্যতম অঙ্গীকার।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, তারা শেরপুর জেলার সর্বস্তরের মানুষের সহযোগিতা নিয়ে মানবাধিকার সুরক্ষা, আইনি সচেতনতা বৃদ্ধি, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে চান।
নতুন এ কমিটির মাধ্যমে শেরপুর জেলায় আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।