শ্রীমঙ্গলের সময়

জয় বাংলা স্লোগান দিয়ে গ্রামীণ ব্যাংক অফিসে আগুন

সারাদেশ · 2026-11-11T06:13:00.000000Z · ডেস্ক রিপোর্ট

পাবনার সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, হামলাকারীরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

পাবনার সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ের সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

বুধবার (১১ নভেম্বর) সকালে গ্রামীণ ব্যাংকের পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, রাত আনুমানিক ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা প্রথমে শাখা কার্যালয়ের সাইনবোর্ডে আগুন দেয়। পরে অফিসের কাচ ভেঙে সামনের অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।

এ সময় কার্যালয়ের নৈশপ্রহরী আবদুল ওয়াহাব চিৎকার শুরু করেন। তাঁর চিৎকার শুনে বাড়ির মালিক, ব্যাংকের কর্মচারী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আসাদুজ্জামান জানান, আগুনে ব্যাংকের গুরুত্বপূর্ণ কোনো নথিপত্রের ক্ষতি হয়নি। এ ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, রাতে টহল পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। বুধবার সকালে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে তথ্য সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত