শ্রীমঙ্গলের সময়

কমলগঞ্জে অসামাজিক কার্যকলাপে জড়িত অভিযোগে নারীসহ ৫ জন আটক, মোটরসাইকেল ও সিএনজি জব্দ

সিলেটের খবর · 2026-11-09T19:07:00.000000Z · প্রতিবেদক, কমলগঞ্জ


মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের এক ব্যবসায়ীর বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় এক নারীসহ চার যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় এলাকাবাসী। এ সময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
​গত সোমবার (৯ নভেম্বর ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের বালিগাঁও গ্রামের স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী কবির মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।​স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় ওই বাড়িতে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন এলাকাবাসী। পরে সেখানে তল্লাশি চালিয়ে আপত্তিকর অবস্থায় এক নারীসহ চার যুবককে হাতেনাতে আটক করা হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিটু রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদের থানায় নিয়ে আসে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে তাদের বহনকারী একটি মোটরসাইকেল ও একটি সিএনজিচালিত অটোরিকশা জব্দ করা হয়।​আটককৃত ব্যক্তিরা হলেন—১. লাকী বেগম, পিতা- কনা মিয়া, সাং- লংগুর পাড়;২. সুহেল উরাং, পিতা- রতন উরাং, সাং- মিরতিংগা চা বাগান;৩. স্বপন শব্দ কর, পিতা- বকুল শব্দ কর, সাং- ধিতেশ্বর;৪. আব্দুর রউফ, পিতা- আছকির মিয়া, সাং- শ্রীরামপুর; এবং৫. ফয়ছল মিয়া, পিতা- মনর মিয়া, সাং- শ্রীরামপুর।​ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মিটু রায় বলেন, “স্থানীয় এলাকাবাসী বালিগাঁও গ্রামের ফার্নিচার ব্যবসায়ী কবির মিয়ার বাড়ি থেকে আপত্তিকর অবস্থায় তাদেরকে আটক করে থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।”​এদিকে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া এবং জব্দকৃত যানবাহনের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত