শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন

সিলেটের খবর · 2026-11-14T08:47:03.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার সদর


"ডায়াবেটিসে দেরি নয়, ব্যবস্থা নিন এখনই"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় তিন দিনব্যাপী বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করেছে মৌলভীবাজার ডায়াবেটিক সমিতি।​শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় সমিতি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সমিতি প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​তিন দিনব্যাপী উল্লেখযোগ্য কর্মসূচি​দিবসটি উপলক্ষে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করা হয়:​ফ্রি চিকিৎসা সেবা: ডায়াবেটিক হাসপাতালে সকাল ৮টা থেকে দুপুর ৩টা পর্যন্ত ফ্রি ডায়াবেটিস রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা প্রদান করা হয়।​গণসংযোগ ও সেবা: স্থানীয় চৌমুহনা ট্রাফিক পুলিশ বক্সের পাশে ১৪ ও ১৫ নভেম্বর দুই দিনব্যাপী (সকাল ৯টা থেকে বিকেল ৪টা) ফ্রি রোগ নির্ণয় সেবা প্রদান করা হয়।​উপজেলা পর্যায়ে কর্মসূচি: এর আগে গত ১৩ নভেম্বর রাজনগর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ফ্রি ডায়াবেটিস রোগ নির্ণয়, চিকিৎসাসেবা, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​আলোচনা সভা ও অতিথিবৃন্দ​মৌলভীবাজার ডায়াবেটিক সমিতির সভাপতি ডা. এম এ আহাদের সভাপতিত্বে এবং হিসাবরক্ষক মো. মুজিবুর রহমান মুজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।​সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির স্বাস্থ্য সহকারী হাফিজ তালিব আহমদ মাহদী। দিবসটির তাৎপর্য তুলে ধরে মূল বক্তব্য উপস্থাপন করেন সমিতির চিফ মেডিকেল অফিসার ডা. মনোজ বিকাশ চাকমা।​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:​সমিতির সাবেক সভাপতি প্রফেসর সৈয়দ ফজলুল্লাহ​ডা. জিল্লুল হক​ডা. দিলশাদ পারভীন চৌধুরী​বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ম্যানেজার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইলিয়াস সরদার​রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহের আলী মীর​এ সময় আরও উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি দেলোয়ার হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ নিয়াজ রহমান, কার্যকরী কমিটির সদস্য প্রকৌশলী মনসুরুজ্জামান, জয়নুল ইসলাম খান, রাজনগর উপ-ডায়াবেটিক সমিতির আহ্বায়ক ডা. জিল্লুল হক, সদস্য সচিব ছালিক আহমদ, নজরুল ইসলাম শামীম, কমলগঞ্জ উপ-ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ চৌধুরী, সিনিয়র মেডিকেল অফিসার ডা. সৈয়দা শাহিনা সুলতানা, ডা. নুরহাত ফারহিন চৌধুরী, মেডিকেল অফিসার ডা. আনিকা তাবাসসুম করিম।​এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস ম্যানেজার ও রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, ডায়াবেটিস আক্রান্ত রোগী, আমন্ত্রিত অতিথি এবং সমিতির কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত