শ্রীমঙ্গলের সময়

বৃত্তি পরীক্ষায় কোন ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, জানাল মাদ্রাসা বোর্ড

শিক্ষা · 2026-11-14T07:13:00.000000Z · ডেস্ক রিপোর্ট

আসন্ন ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় নির্দিষ্ট আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা। পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও অনুমতি রয়েছে। এ বিষয়ে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের জরুরি নির্দেশনা দিয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

আসন্ন ইবতেদায়ি পঞ্চম ও দাখিল অষ্টম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কোন ধরনের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তা জানিয়ে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। পরীক্ষার্থীরা নির্ধারিত আট মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের পাশাপাশি সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন।

শুক্রবার (১৩ নভেম্বর) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিতে বিষয়টিকে অতীব জরুরি উল্লেখ করে কেন্দ্র সচিব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

বোর্ডের নির্দেশনায় অনুমোদিত সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটরের মডেলগুলো হলো—

  1. এফএক্স ৮২এমএস

  2. এফএক্স ১০০এমএস

  3. এফএক্স ৫৭০এমএস

  4. এফএক্স ৯৯১এমএস

  5. এফএক্স ৯৯১ইএক্স

  6. এফএক্স ৯৯১ইএস

  7. এফএক্স ৯৯১ইএস প্লাস

  8. এফএক্স ৯৯১সিডাব্লিউ।

এ ছাড়া পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবেন। ফলে পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা প্রয়োজন অনুযায়ী বোর্ডের অনুমোদিত মডেলের ক্যালকুলেটর সঙ্গে রাখতে পারবেন।

সূত্রঃ দৈনিক শিক্ষাডটকম

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত