শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মাদক জব্দ
সারাদেশ · 2026-10-24T11:00:00.000000Z · স্টাফ রিপোর্টার
সীমান্ত এলাকায় চোরাচালান রোধ ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।শনিবার (২৪ অক্টোবর) ভোররাতে বিজিবির চকপাড়া সীমান্ত ফাড়ির (বিওপি) একটি বিশেষ টহল দল অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করে।গোপন সংবাদের ভিত্তিতে অভিযানবিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোররাত আনুমানিক ৩:৩০ ঘটিকায় মহানন্দা ব্যাটালিয়নের চকপাড়া বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অভিযানে নামে। সীমান্ত পিলার ১৮২/৭-এস থেকে আনুমানিক ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের উপচকপাড়া গ্রামের একটি পাকা রাস্তায় এই অভিযান পরিচালনা করা হয়।৯১ হাজার টাকার মাদক উদ্ধারঅভিযানকালে বিজিবি টহল দল মালিকবিহীন অবস্থায় ৫৬ বোতল ফেন্সিডিলের বিকল্প ভারতীয় নেশাজাতীয় 'Fairdyl' সিরাপ এবং ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন (Buprenorphine 2 ml) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত এসব মাদকের আনুমানিক সিজার মূল্য ৯১,৪০০ (একানব্বই হাজার চারশত) টাকা। উদ্ধারকৃত মাদকের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত থাকবেঘটনার সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) অধিনায়ক জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কাজ করে যাচ্ছে। সীমান্ত দিয়ে সব ধরনের চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ এবং মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।