শ্রীমঙ্গলের সময়

ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার, একজনের বিরুদ্ধে একাধিক মামলা

সিলেটের খবর · 2026-10-23T21:22:00.000000Z · প্রতিবেদক, সুনামগঞ্জ

সুনামগঞ্জের ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলার জাউয়াবাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।​গ্রেফতারকৃতরা হলেন—১. মো. কয়ছর আহমদ (৩২), পিতা- মৃত হারুন মিয়া২. আলী হোসেন (৩৮), উভয় সাং- জাউয়া, থানা- ছাতক, জেলা- সুনামগঞ্জ।​পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোস্তফা কামালের দিকনির্দেশনায় এসআই শেখ মিরাজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে জাউয়াবাজারস্থ জিকির আলী সুপার মার্কেট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের তল্লাশি করে মোট ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।​পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিদের মধ্যে কয়ছর আহমদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এর আগেও একাধিক মামলা রয়েছে।​ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, ধৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত