শ্রীমঙ্গলের সময়

কিশোরগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সাহিত্য আলোচনা ও পুরস্কার বিতরণ

সারাদেশ · 2026-11-08T10:12:14.000000Z · স্টাফ রিপোর্টার

নজরুল বর্ষ ২০২৬-২৭ উপলক্ষে কিশোরগঞ্জে ‘প্রেম ও মানবতার কবি’ শীর্ষক সাহিত্য আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে জেলা সরকারি গণগ্রন্থাগারের আয়োজনে গণগ্রন্থাগার মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সুহেল।

জেলা সরকারি গণগ্রন্থাগারের পরিচালক আজিজুল হক সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের সহকারী তথ্য কর্মকর্তা মো. সাইফুল আলম ও জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা একেএম নাদিরুজ্জামান। এ ছাড়া বিভিন্ন পর্যায়ের অতিথি, সাহিত্যপ্রেমী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম, প্রেম, মানবতাবোধ ও সাম্যবাদী চেতনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা নজরুলের সৃষ্টিকর্ম ও মানবিক দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে নজরুলবিষয়ক কুইজ প্রতিযোগিতায় দুটি গ্রুপে ছয়জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সুহেলের পক্ষ থেকে প্রত্যেক বিজয়ীকে ৫০০ টাকা করে মোট ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত