শ্রীমঙ্গলের সময়

কুলাউড়া সীমান্তে বিজিবির ওপর চোরাকারবারিদের হামলা, ৩.৪৫ লাখ টাকার ভারতীয় সিগারেট জব্দ ও ফাঁকা গুলি বর্ষণ

সিলেটের খবর · 2026-11-08T10:50:20.000000Z · প্রতিবেদক, কুলাউড়া


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৩ লাখ ৪৫ হাজার টাকার ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাকারবারিরা বিজিবি টহল দলের ওপর অতর্কিত হামলা চালালে আত্মরক্ষার্থে এক রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছোড়ে বিজিবি সদস্যরা।​শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।​অভিযানের বিবরণ:বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে দত্তগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮৫১/১৩-এস থেকে প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ‘সাইমের ঘাট’ নামক স্থানে বিজিবির একটি টহল দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭২৫ প্যাকেট ভারতীয় অবৈধ সিগারেট জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৪৫ হাজার টাকা।​বিজিবির ওপর হামলা ও আত্মরক্ষা:অভিযান চলাকালীন ২৫ থেকে ৩০ জনের একটি সংঘবদ্ধ চোরাকারবারি চক্র অতর্কিতভাবে বিজিবি টহল দলের ওপর চড়াও হয় এবং হামলা চালায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে ও নিজেদের জীবন রক্ষার্থে টহল দলের সদস্যরা ১ রাউন্ড সতর্কতামূলক ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা দ্রুত ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।​অধিনায়কের বক্তব্য:এ বিষয়ে শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি যেকোনো ধরনের চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে ও তৎপর রয়েছে। জব্দকৃত ভারতীয় সিগারেটের বিষয়ে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি, এই হামলায় জড়িত ও পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত