শ্রীমঙ্গলের সময়

মৌলভীবাজার পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করলেন সিলেট রেঞ্জের ডিআইজি

সিলেটের খবর · 2026-11-08T12:41:30.000000Z · প্রতিবেদক, মৌলভীবাজার

সিলেট রেঞ্জের ডিআইজি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন মৌলভীবাজার জেলা পুলিশ লাইন্স ও রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন। আজ রবিবার (৮ নভেম্বর) সকালে তিনি মৌলভীবাজার পুলিশ লাইন্সে পৌঁছালে তাঁকে ফুলেল অভ্যর্থনা জানান জেলা পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম।​প্যারেড পরিদর্শন ও দিকনির্দেশনামূলক বক্তব্যসকালে পুলিশ লাইন্স মাঠে পৌঁছানোর পর ডিআইজি মহোদয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত বর্ণাঢ্য প্যারেড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।​প্যারেড শেষে তিনি অফিসার ও ফোর্সের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক মূল্যবান বক্তব্য রাখেন। এ সময় তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের সেবা প্রদানে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানান। এছাড়া পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সক্ষমতা বৃদ্ধিতে নিয়মিত শরীরচর্চা ও প্যারেড অনুশীলনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।​বিভিন্ন দপ্তর ও স্থাপনা পরিদর্শনপ্যারেড পরিদর্শন ছাড়াও ডিআইজি মহোদয় মৌলভীবাজার পুলিশ লাইন্সের ব্যারাক, মেস, রিজার্ভ অফিস, মোটরযান শাখা, রেশন স্টোর, পুলিশ হাসপাতাল, অস্ত্রাগার, ক্লোথিং স্টোর, ডি-স্টোর এবং জিম সেন্টারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তর ও স্থাপনা পুঙ্খানুপুঙ্খভাবে ঘুরে দেখেন। এ সময় তিনি বিভিন্ন দপ্তরের সরকারি নথিপত্র ও সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।​উপস্থিত ছিলেন যারাপরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—​অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব আসিফ মহিউদ্দীন, পিপিএম​অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব নোবেল চাকমা, পিপিএম​অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব আবুল খায়ের​সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) জনাব মোঃ ওয়াহিদুজ্জামান রাজু​এছাড়াও জেলার সকল থানার অফিসার ইনচার্জ (ওসি) এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত