শ্রীমঙ্গলের সময়

কোরআনের আলোকে জান্নাত লাভের পথ তুলে ধরলেন অধ্যাপক দেওয়ান নুরুল ইসলাম

সারাদেশ · 2026-11-11T15:53:40.000000Z · জেলা প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট এম এ এস উচ্চ বিদ্যালয় মাঠে কাশফুল কুরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রধান তাফসীরকার অধ্যাপক দেওয়ান নুরুল ইসলাম কোরআনের আলোকে জান্নাত লাভের শর্ত ও ইসলামী জীবনব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। মাহফিলে স্থানীয় আলেম-ওলামা, গণ্যমান্য ব্যক্তি ও হাজারো ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গঙ্গারহাট এম এ এস উচ্চ বিদ্যালয় মাঠে কাশফুল কুরআন বালিকা মাদ্রাসার উদ্যোগে ঐতিহাসিক দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এ মাহফিলে উপজেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে আগত হাজারো ধর্মপ্রাণ মুসল্লি, আলেম-ওলামা ও ইসলামপ্রেমী মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলে।

মাহফিলে প্রধান তাফসীরকার হিসেবে কোরআনের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন তাফসির জগতের বিশিষ্ট আলেম, আল-কোরআনের গবেষক অধ্যাপক দেওয়ান নুরুল ইসলাম (টাঙ্গাইল)। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে তাফসীরুল কোরআন বিভাগে বি.এ. (অনার্স) ও এম.এ. ডিগ্রি অর্জন করেন এবং বর্তমানে জামালপুরের একটি ফাজিল মাদ্রাসায় অধ্যাপনা করছেন।

বিশেষ তাফসীরকার হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধার বিশিষ্ট ইসলামী বক্তা মাওলানা হারুন অর রশিদ সিদ্দিকী।

প্রধান তাফসীরকার তাঁর আলোচনায় "পবিত্র কোরআনে বর্ণিত জান্নাতে যাওয়ার শর্ত" বিষয়ের ওপর বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন, ঈমান, তাকওয়া, নেক আমল, রাসূল (সা.)-এর সুন্নাহ অনুসরণ এবং মানবকল্যাণমূলক জীবনযাপনই জান্নাত লাভের অন্যতম প্রধান শর্ত।

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী প্রকৌশলী আব্দুস সালাম সুজার। বিশেষ কারণে তিনি উপস্থিত থাকতে না পারায় তাঁর প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার আমির মাওলানা আব্দুল মালেক, বিশিষ্ট শিল্পপতি আলহাজ ওয়াহেদ আলী, সাবেক ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম (মাস্টার), বাংলাদেশ জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা শাখার সেক্রেটারি ও কাশিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মো. আব্দুর রহমানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গারহাট এম এ এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হামিদুল ইসলাম। মাহফিলে সভাপতিত্ব করেন কাশফুল কুরআন বালিকা মাদ্রাসার প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাসান মুহাম্মদ মহসিন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গঙ্গারহাট জামে মসজিদের খতিব ও গঙ্গারহাট দ্বিমুখী দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা মো. সোহরাব হোসেন।

মাহফিল শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।

এ সময় কাশফুল কুরআন বালিকা মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানে নতুন শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম চলমান রয়েছে। বিশুদ্ধ নূরানী, নাজেরা, হিফজুল কোরআন, হিফজ রিভিশন, আলিয়া নিসাবঃ প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তি নেওয়া হচ্ছে। আগ্রহী অভিভাবকদের সন্তানদের দ্বীনি ও আধুনিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানে ভর্তি করানোর আহ্বান জানানো হয়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য ০১৭৯৬-৯২২৫৩০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত