নিজস্ব প্রতিবেদক। ০২ সেপ্টেম্বার ২০২৫ ০৬:৪৯ পি.এম
ছবি: সংগ্রহীত
সীমান্তঘেঁষা সিন্দুরখাঁনে মাদক ও চোরাচালানের রাজত্ব।
শ্রীমঙ্গল উপজেলার অন্যতম সীমান্তঘেঁষা ইউনিয়ন সিন্দুরখাঁন আজ পরিণত হয়েছে মাদক ও চোরাচালানের নিরাপদ আস্তানায়। ভারতের নিকটবর্তী হওয়ায় প্রতিদিনই এই সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিনি, ফেনসিডিলসহ নানা ধরনের নেশাজাতীয় দ্রব্য অবাধে প্রবেশ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরেই এ অবৈধ কারবার চলছে প্রশাসনের নীরবতার সুযোগে।
পরিবার থেকে জনপ্রতিনিধি—সবার সম্পৃক্ততা
অনুসন্ধানী তথ্য বলছে, সীমান্তবর্তী প্রায় প্রতিটি পরিবার কোনো না কোনোভাবে মাদক কারবারের সাথে যুক্ত। ভয়ংকর তথ্য হলো—এই অবৈধ ব্যবসায় বাজার কমিটির প্রভাবশালী সেক্রেটারি থেকে শুরু করে ইউনিয়নের নির্বাচিত সদস্যরাও ওতোপ্রোতভাবে জড়িত। ফলে মাদক ব্যবসায়ীরা শুধু রমরমা ব্যবসাই করছে না, বিলাসবহুল জীবনযাপনও করছে প্রকাশ্যে।
প্রশাসনের নীরবতা—নাকি আঁতাত?
স্থানীয়দের প্রশ্ন, প্রতিদিন কোটি কোটি টাকার মাদক দেশের ভেতরে ঢুকছে, অথচ পুলিশ ও প্রশাসন কিভাবে নিশ্চুপ থাকে? সত্যিই কি প্রশাসন কিছু জানে না, নাকি মাদক ব্যবসায়ীদের সাথে তাদের অঘোষিত আঁতাত রয়েছে? দীর্ঘদিনের নীরবতা এই প্রশ্নকেই আরও জোরালো করেছে।
ভয়াবহ হুমকি
এভাবে সিন্দুরখাঁনকে মাদক ও চোরাচালানের অভয়ারণ্যে পরিণত হতে দেওয়া হলে শুধু শ্রীমঙ্গল নয়, গোটা মৌলভীবাজার জেলা এবং বৃহত্তর সমাজ ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে। মাদকের ভয়াল থাবা গ্রাস করবে ভবিষ্যৎ প্রজন্মকে।
জবাবদিহিতা চাই
প্রশাসনের দায়িত্বশীলদের নীরবতা ক্ষমার অযোগ্য। এখনই কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। সিন্দুরখাঁনের এই অন্ধকার চক্র ভাঙতে হলে প্রশাসনের আন্তরিক উদ্যোগ ও দায়িত্বরত কর্মকর্তাদের বিরুদ্ধে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
শ্রীমঙ্গলে ১৩ লাখ ৫০ হাজার টাকার ভারতীয় শাড়ি জব্দ, গ্রেপ্তার ২
মৌলভীবাজারে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের জেলা কমিটি গঠন
শ্রীমঙ্গল প্রেসক্লাব সদস্য মামুনের ছেলে মাহদিকে যুক্তরাজ্য গমনে সম্মাননা প্রদান
শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে ১ কেজি গাঁজাসহ আটক ৪
শ্রীমঙ্গলে দৈনিক ঐশী বাংলার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী ও মিলাদ মাহফিল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজনগরে নেতাকর্মীদের ঢল, মিষ্টিমুখ শেষে মৌলভীবাজারের পথে
ফরিদপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকায় মহান ‘নবী দিবস’ উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা ও সেমিনার
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশ্বনাথের বিএনপি নেতা আসাদুজ্জামান নুরের শুভেচ্ছা
বন্ধু স্পোর্টিং ক্লাবের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী ও প্রবাসী ঐক্য আংশিক কমিটি ঘোষণা
মৌলভীবাজারে মাদকবিরোধী অভিযান: ৬ জনের এক মাস করে কারাদণ্ড
আমাসুফের কেন্দ্রীয় কমিটিতে সহকারী পরিচালক হলেন আবেদ আহমেদ
হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে বিএসএফের গুলিতে যুবক নিহত
শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে নিসচার উদ্যোগে ফ্রি হেলমেট বিতরণ, পৃষ্ঠপোষক ড. হাজী শাহ আলমকে সংবর্ধনা
তীব্র তাপদাহে মৌলভীবাজারে শ্রমজীবী ও পথচারীদের মাঝে পানি-ওরস্যালাইন বিতরণ
ঈদে মিলাদুন্নবী (সা.) ভালোবাসার বহিঃপ্রকাশ হোক বারো মাসের দরুদ ও সুন্নতের অনুশীলনে
শ্রীমঙ্গলে ৯ বছরের শিশুকে প্রায় এক মাস বলাৎকারের অভিযোগ, মাদ্রাসাশিক্ষক আটক
শ্রীমঙ্গল বিএনপির যুগ্ম আহ্বায়কের অব্যাহতির প্রতিবাদে রাজপথে তৃণমূলের বিক্ষোভ
মৌলভীবাজারে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের কমিটির পরিচিতি সভা
নবীনগরে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
শ্রীমঙ্গলে চার দিন ধরে তরুণী নিখোঁজ, সন্ধান চায় পরিবার
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতির প্রতিবাদে তাজ উদ্দিন তাজুর সংবাদ সম্মেলন
শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার
শ্রীমঙ্গলে বাড়ছে বিবাহবিচ্ছেদ, ৬ মাসে ২৬ তালাক
তাজ উদ্দিন তাজুকে অব্যাহতির প্রতিবাদে শ্রীমঙ্গলে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন
শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি
নিসচা কমলগঞ্জ শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন সভাপতি আব্দুস সালাম, সম্পাদক রাসেল হাসান বক্ত
সিলেটের রায়নগরে স্বামী-স্ত্রী ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার