পাবনা জেলা প্রতিনিধি: ০৬ অক্টোবার ২০২৬ ০৬:৪৬ পি.এম
ছবি: পাবনা জেলা প্রতিনিধি:
পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ১২৬ নম্বর কুঠিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকির মধ্যে রয়েছে কোমলমতি শিক্ষার্থীরা। বিদ্যালয়ের পাশ দিয়ে পাবনা অভিমুখী মহাসড়ক চলে গেলেও সড়কটিতে নেই কোনো গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা। ফলে প্রতিদিনই আতঙ্ক নিয়ে সড়ক পারাপার ও বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করতে হচ্ছে শিক্ষার্থীদের।
স্থানীয়দের অভিযোগ, ১৯৮৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলেও দীর্ঘ সময়েও এর চারপাশে কোনো সীমানা প্রাচীর নির্মাণ করা হয়নি। ফলে বিদ্যালয়ের মাঠটি অনেকটা উন্মুক্ত অবস্থায় রয়েছে। সেখানে অনায়াসে বহিরাগতরা প্রবেশ করে খেলাধুলা করেন। এতে শিক্ষার্থীদের খেলাধুলার সুযোগ যেমন ব্যাহত হচ্ছে, তেমনি বিদ্যালয়ের পরিবেশ ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
বিদ্যালয়ের মাঠের পাশেই রয়েছে ব্যস্ত সড়ক। কোনো সীমানা প্রাচীর না থাকায় হঠাৎ করে অটোরিকশা, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন বিদ্যালয়ের মাঠে ঢুকে পড়ে। এতে মাঠে খেলাধুলা ও অ্যাসেম্বলি করার সময় শিক্ষার্থীদের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। কিছুদিন আগেও বিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে বলে জানা গেছে।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, মাঠে খেলাধুলার সময় প্রায়ই অটোরিকশা ও মোটরসাইকেল ঢুকে পড়ে। এতে তারা আতঙ্কের মধ্যে থাকে। তারা বিদ্যালয়ের মাঠের পাশে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের পাশাপাশি পাশের সড়কে অন্তত দুটি স্পিড ব্রেকার স্থাপনের দাবি জানিয়েছে।
এক শিক্ষার্থী বলেন, “আমরা ঝুঁকি নিয়ে মাঠে খেলাধুলা করি। হঠাৎ করে যানবাহন মাঠে ঢুকে পড়লে ভয় লাগে। আমরা নিরাপদ একটি মাঠ চাই। ডিসি স্যার ও ইউএনও স্যার বিদ্যালয়টি পরিদর্শন করে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণের ব্যবস্থা করবেন—এটাই আমাদের প্রত্যাশা।”
স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দীন বলেন, “একটি বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের এভাবে ঝুঁকি নিয়ে খেলাধুলা করতে হচ্ছে, বিষয়টি দুঃখজনক। সড়কের পাশ হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ করা প্রয়োজন।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিরুল ইসলাম বলেন, “বিদ্যালয়ের মাঠে শিক্ষার্থীদের খেলাধুলার পর্যাপ্ত সামগ্রীও নেই। বিষয়গুলো নিয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। মাঠের পাশে সীমানা প্রাচীর নির্মাণ করা অত্যন্ত জরুরি। প্রাচীর নির্মাণ হলে শিক্ষার্থীরা নিরাপদ পরিবেশে খেলাধুলা করতে পারবে।”
এ বিষয়ে চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছা নাসের চৌধুরী বলেন, “এ বিষয়ে শিগগিরই শিক্ষা প্রতিষ্ঠানের সীমানা প্রাচীর স্থাপনের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
স্থানীয় বাসিন্দা, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রত্যাশা, কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দ্রুত বিদ্যালয়টির সীমানা প্রাচীর নির্মাণ এবং পাশের সড়কে গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হবে।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম