ঢাকা প্রতিনিধি ০৪ অক্টোবার ২০২৬ ০৮:১৮ পি.এম
ছবি: ঢাকা প্রতিনিধি
দুবাই, মিশর ও সুয়েজ খালসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মেরিটাইম হাবে বাংলাদেশি নাবিকদের ভিসা, ট্রানজিট, ক্রু-চেঞ্জ, শিপ-জয়েনিং ও সাইন-অফ সংক্রান্ত জটিলতা দ্রুত নিরসনে সরকারের প্রতি জরুরি কূটনৈতিক উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন মেরিটাইম খাতের প্রতিনিধিরা।
শনিবার (৪ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আন্তর্জাতিক শিপিং শিল্পে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্থনীতিতে মার্চেন্ট মেরিনার, মেরিন অফিসার ও ইঞ্জিনিয়ারদের অবদান গুরুত্বপূর্ণ। তাদের দেওয়া তথ্যমতে, একজন দক্ষ মেরিন অফিসার বা ইঞ্জিনিয়ার প্রায় ৫০ জন সাধারণ বা অদক্ষ শ্রমিকের সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম।
বক্তারা জানান, বাংলাদেশি মেরিনাররা প্রতিবছর প্রায় ৬০ থেকে ৬৭ কোটি মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা আয় করেন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৭ হাজার কোটি টাকারও বেশি। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের পতাকাবাহী জাহাজে প্রায় ১৬ হাজার বাংলাদেশি মেরিনার কর্মরত রয়েছেন।
তারা বলেন, নির্ধারিত সময়ে কোনো বাংলাদেশি নাবিক জাহাজে যোগ দিতে না পারলে জাহাজ মালিককে বিকল্প নাবিক নিয়োগ করতে হয়। অনেক ক্ষেত্রে বিকল্প নাবিক হিসেবে ভারত ও ফিলিপাইনের নাগরিকরা সুযোগ পাওয়ায় বাংলাদেশের নাবিকদের জন্য নির্ধারিত কর্মসংস্থানের সুযোগ অন্য দেশের শ্রমবাজারে চলে যাচ্ছে।
সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ ও ট্রানজিট, ক্রু-চেঞ্জ অনুমোদন, মিশরের ভিসা প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং পোর্ট সাঈদ ও সুয়েজ খাল এলাকায় সাইন-অন ও সাইন-অফের ক্ষেত্রে বিভিন্ন প্রশাসনিক জটিলতার কারণে বাংলাদেশি নাবিকরা সমস্যায় পড়ছেন। বিশেষ করে নির্ধারিত সময়ে ভিসা অনুমোদন না পাওয়ায় নিশ্চিত নিয়োগ থাকা সত্ত্বেও শত শত নাবিক সময়মতো জাহাজে যোগ দিতে পারছেন না। এতে বাংলাদেশ বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা হারাচ্ছে বলে দাবি করেন তারা।
সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ মেরিটাইম দেশগুলোতে বাংলাদেশের দূতাবাস ও কনস্যুলেটে মেরিটাইম কাউন্সিলর নিয়োগের প্রস্তাবও দেওয়া হয়। বক্তাদের মতে, এসব কর্মকর্তা নাবিকদের জরুরি ভিসা সমস্যা গ্রহণ, সংশ্লিষ্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ, ভিসা বাতিল বা দীর্ঘসূত্রতার কারণ চিহ্নিতকরণ, আটকে পড়া নাবিকদের দেশে ফেরত আনা এবং কর্মসংস্থান নিশ্চিত করতে বিদেশি কোম্পানি ও সংশ্লিষ্ট সরকারের প্রতিনিধিদের সঙ্গে কূটনৈতিকভাবে কাজ করতে পারবেন।
বক্তারা বলেন, “আমরা কোনো দেশের অভিবাসন নীতির প্রতি অসম্মান প্রদর্শন করতে চাই না। আমরা চাই পারস্পরিক সহযোগিতা, কার্যকর কূটনৈতিক সমাধান এবং বাংলাদেশি নাবিকদের জন্য একটি নির্ভরযোগ্য ভিসা ও ক্রু পরিবর্তন ব্যবস্থা।”
অনুষ্ঠানে বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন আবু মোহাম্মদ সালেহকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।
সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশনের চেয়ারম্যান চীফ ইঞ্জিনিয়ার মাসুদ রানা।
এ সময় উপস্থিত ছিলেন গণফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, রিলায়েন্স শিপিং সার্ভিসের সিইও ক্যাপ্টেন মোহাম্মদ আবুল খায়ের, ইউনিকর্ন শিপিং সার্ভিসের এক্সিকিউটিভ ডাইরেক্টর ক্যাপ্টেন সৈয়দ আমির হোসেন, বাংলাদেশ মার্চেন্ট শিপিং ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট ক্যাপ্টেন আবু মোহাম্মদ সালেহ, সাংগঠনিক সম্পাদক চীফ ইঞ্জিনিয়ার মইন আহমেদ এবং এরিসটোক্রাট মার্চেন্ট মেরিন সার্ভিস লিমিটেডের ডিজিএম সুমন সিকদার।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম