বুধবার ০৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা

নিজস্ব প্রতিবেদক। ০৪ অক্টোবার ২০২৬ ০১:০৮ পি.এম

ঢাকা শ্রীমঙ্গলের সময়

রাজধানী ঢাকায় অরাজনৈতিক, অলাভজনক ও স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন গ্রীন ফোর্স বাংলাদেশ (সবুজ বাহিনী)-এর মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সম্প্রতি ঢাকার মোহাম্মদপুরে ‘OLD 19’ Restaurant ও ইভাসিট্রয়াল প্লট, তাজমহল রোড লিংক রোড (অপজিট জাপান গার্ডেন সিটি), মোহাম্মদপুর, ঢাকা-১২০৭ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, সামাজিক দায়বদ্ধতা এবং বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে গ্রীন ফোর্স বাংলাদেশের ঢাকা মহানগর ও ঢাকা বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ফোর্স বাংলাদেশের চেয়ারম্যান মিকাইল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল ও অ্যাডভোকেট হেলাল উদ্দিন।

 

সভায় সভাপতিত্ব করেন গ্রীন ফোর্স বাংলাদেশ ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক মো. শাহ আলম রাসেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন প্রাইম ইউনিভার্সিটির উপ-উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার প্রফেসর ড. আব্দুর রহমান খোকন।

 

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রীন ফোর্স বাংলাদেশের ঢাকা বিভাগীয় কমিটির সভাপতি মো. জসিম উদ্দিন।

 

বক্তারা বলেন, সুন্দর, পরিচ্ছন্ন ও মানবিক সমাজ গঠনে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণ ও সচেতন নাগরিকদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণ, মানবিক সহায়তা, জনসচেতনতা সৃষ্টি এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

 

তারা আরও বলেন, অরাজনৈতিক ও অলাভজনক সামাজিক সংগঠন হিসেবে গ্রীন ফোর্স বাংলাদেশ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও গতিশীল করতে নেতৃবৃন্দ ও সদস্যদের নিষ্ঠা, সততা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

 

মতবিনিময় সভায় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা এবং ভবিষ্যতে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের বিষয়ে মতামত তুলে ধরা হয়।

 

সভা শেষে গ্রীন ফোর্স বাংলাদেশের নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি সমাজ ও দেশের মানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩

news image

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা

news image

ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

news image

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে

news image

হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ

news image

ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম