নেত্রকোনা প্রতিনিধি ০৬ অক্টোবার ২০২৬ ১০:০২ পি.এম
ছবি: নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে দুর্গাপুর থানা-পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর আগে সকালে কিশোরীর বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দুর্গাপুর থানায় মামলা করেন।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার, পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, গত শনিবার (৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে বাড়ির দক্ষিণ পাশে উচ্ছিষ্ট পানি ফেলতে যায় ওই কিশোরী। এ সময় তাকে একা পেয়ে আবুল কাশেম মুখ চেপে ধরে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করা হয়।
পরদিন কিশোরী ঘটনাটি প্রতিবেশী এক নারীকে জানায়। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হলে তারা থানায় অভিযোগ করেন। পরিবারের দাবি, ঘটনার পর থেকে কিশোরী শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছিল না।
কিশোরীর বাবা পেশায় ঝালমুড়ি বিক্রেতা। পরিবারের অভিযোগ, ঘটনার পর বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কয়েকজন ব্যক্তি তাদের ওপর চাপ সৃষ্টি করেন। এমনকি বিষয়টি প্রকাশ্যে এলে ভবিষ্যতে মেয়েটির বিয়ে দিতে সমস্যা হবে বলেও তাদের বলা হয় বলে অভিযোগ পরিবারের।
পুলিশ জানায়, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে অভিযুক্ত আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে।
দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, “কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।”
পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি তদন্তাধীন এবং তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম