নিজস্ব প্রতিবেদক। ০৯ অক্টোবার ২০২৬ ১০:৫০ পি.এম
শ্রীমঙ্গলের সময়
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মকসুদুর রহমান মকসুদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বিকৃত ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এলাকাবাসীর উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলার পশ্চিম আশিদ্রোনের আইয়ুব আলী মার্কেটের সামনে এ প্রতিবাদ সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
সভায় বক্তব্য দেন আশিদ্রোন ইউনিয়নের সাবেক বিএনপি সভাপতি মো. মোব্বাসিরুল হক মবসিল, আইয়ুব আলী মার্কেটের সভাপতি মো. ছুরুক মিয়া, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আঃ হান্নান, মাওলানা আব্দুল আহাদ, মাস্টার মিজানুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা অভিযোগ করেন, ‘আশিদ্রোন ইউনিয়ন নিউজ’ নামে একটি ফেসবুক আইডি থেকে ইউপি সদস্য মকসুদুর রহমান মকসুদের বিরুদ্ধে এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি বিকৃত ছবি ও মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড একজন ব্যক্তির সামাজিক মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করার পাশাপাশি এলাকায় বিভ্রান্তি সৃষ্টি করতে পারে।
তাঁরা বলেন, বর্তমান সময়ে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অপব্যবহার করে সহজেই বিভ্রান্তিকর ছবি ও তথ্য তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া সম্ভব। তাই কোনো ছবি বা তথ্যের সত্যতা যাচাই না করে তা প্রচার করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। ব্যক্তিগত আক্রোশ কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে কাউকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
বক্তারা আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের স্বাধীনতা মানে কাউকে নিয়ে মিথ্যা তথ্য প্রচার কিংবা তাঁর সম্মানহানি করার অধিকার নয়। অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং অপপ্রচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা।
প্রতিবাদ সভা থেকে এআই প্রযুক্তির অপব্যবহার রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেন বক্তারা।
সভায় আয়োজকদের দাবি অনুযায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা আশা প্রকাশ করেন, যথাযথ তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা উদ্ঘাটিত হবে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য ও বিকৃত ছবি ছড়িয়ে কাউকে হয়রানি করার প্রবণতা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
শ্রীমঙ্গলে ইউপি সদস্য মকসুদুর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সভা, তদন্তের দাবি
ভাঙ্গুড়ায় দুর্গাপূজার মেলা ঘিরে ব্যস্ত মৃৎশিল্পীরা, মাটির খেলনায় ফিরছে ঐতিহ্যের ছোঁয়া
রাজীবপুরে সাবেক স্ত্রীর ধর্ষণ মামলায় ছাত্রলীগের সাবেক নেতা বিদ্যুৎ গ্রেপ্তার
মৌলভীবাজারের খলিলপুরে জামায়াতে ইসলামীর জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত
লালপুরে সুপেয় পানির সংকট নিরসনে ১ হাজার নলকূপ স্থাপনের উদ্যোগ
হুজরাপুর উৎসব ক্লাবের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেড় বছর দায়িত্ব পালন না করেই বেতন নেওয়ার অভিযোগ ক্লিনার সাগরের বিরুদ্ধে
টেকনাফে নিখোঁজ ব্যক্তি উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর করল ১৬ এপিবিএন
পাবনায় যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, প্রাণ গেল কিশোরী জ্যোতির
টেকনাফে বিজিবি ও এসআরবির যৌথ অভিযানে ৩ লাখ ইয়াবা উদ্ধার
দুর্গাপূজার নিরাপত্তায় কঠোর সতর্কতা, গুজব ও অপপ্রচার রোধে মৌলভীবাজার জেলা পুলিশের আহ্বান
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত
নেত্রকোণার মদনে বিদ্যালয় রক্ষা প্রকল্পে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি স্থানীয়দের
সুরসম্রাট আলাউদ্দিন খাঁর ১৬৪তম জন্মবার্ষিকী আজ, জন্মভূমি শিবপুরে স্মৃতি সংরক্ষণে স্থায়ী উদ্যোগের দাবি
ভালুকায় জামাইকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ শ্বশুরের বিরুদ্ধে
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কালীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
কমলগঞ্জে সড়ক দখল ও অবৈধ পার্কিং বন্ধের দাবিতে নিসচার মতবিনিময়
পানিতে ডুবে দুই বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি