বৃহস্পতিবার ০১ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

পীরগাছায় স্কুলের জমি দখলের অভিযোগ, প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

পীরগাছা (রংপুর) উপজেলা প্রতিনিধি: ৩০ সেপ্টেম্বার ২০২৬ ০৫:৫৮ পি.এম

শ্রীমঙ্গল ছবি: পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছা বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি দখলের অভিযোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে শিক্ষক ও শিক্ষার্থীরাও অংশ নেন।

 

বিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় ৪০ থেকে ৫০ বছর আগে বিদ্যালয়সংলগ্ন উত্তর পাশে আব্দুর রহমান নামে এক ব্যক্তি বাড়ি নির্মাণ করেন। বাড়িতে যাতায়াতের জন্য কোনো রাস্তা না থাকায় সে সময় আব্দুর রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সুপারিশে মানবিক দিক বিবেচনায় বিদ্যালয়ের প্রায় চার শতক জমি দিয়ে যাতায়াতের জন্য মৌখিকভাবে ব্যবহারের অনুমতি দেওয়া হয়।

 

এরপর থেকে আব্দুর রহমানের পরিবার ওই জমির ওপর দিয়ে বাড়িতে যাতায়াত করে আসছিল। আব্দুর রহমান মারা যাওয়ার পরও তার পরিবারের সদস্যরা একই পথ ব্যবহার করে আসছেন। বিদ্যালয় কর্তৃপক্ষও এতদিন তাদের চলাচলে বাধা দেয়নি বলে জানান শিক্ষকরা।

 

তবে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ, প্রায় এক সপ্তাহ আগে আব্দুর রহমানের ছেলে রওশন আলম ওই চলাচলের পথের প্রবেশমুখে আরসিসি ঢালাই দিয়ে স্থায়ী অবকাঠামো নির্মাণ এবং স্টিলের গেট স্থাপনের কাজ শুরু করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার নির্মাণকাজ বন্ধ করার অনুরোধ জানালেও তিনি তা আমলে নেননি। উল্টো প্রধান শিক্ষককে হুমকি ও লাঞ্ছিত করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

 

এ ঘটনায় বিদ্যালয়ের জমি রক্ষায় প্রধান শিক্ষক বিভিন্ন সরকারি দপ্তরে লিখিত অভিযোগ করেন। তবে তাৎক্ষণিক কোনো প্রতিকার না পাওয়ায় বুধবার সকালে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে।

 

কর্মসূচি চলাকালে অভিযুক্ত রওশন আলমের বোন সেখানে উপস্থিত হয়ে কর্মসূচি বানচালের চেষ্টা করেন এবং শিক্ষার্থীদের কাছ থেকে মাইক্রোফোন কেড়ে নেওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘটনাস্থলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়।

 

অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, “আমাদের বিদ্যালয়ের জমি দখল হয়ে যাচ্ছে। বিষয়টি নিয়ে আমরা প্রতিকার পাচ্ছি না। তাই বাধ্য হয়ে রাস্তায় দাঁড়িয়েছি। বিদ্যালয়ের জমি উদ্ধারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চাই।”

 

তবে বিদ্যালয় কর্তৃপক্ষের অভিযোগ অস্বীকার করেছেন রওশন আলম। তিনি বলেন, “আমরা ৬০ থেকে ৭০ বছর ধরে এখানে বাড়ি করে এই জমি ভোগদখল করে আসছি। আমাদের কাগজপত্র রয়েছে।”

 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হামিদ সরদার বলেন, “এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। একজন প্রতিষ্ঠানপ্রধান হিসেবে বিদ্যালয়ের জমি বেদখল হওয়া থেকে রক্ষার চেষ্টা করছি।”

 

পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জায়িদ ইমরুল মুজাক্কিন বলেন, “শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালনের আগে আমার কাছে আসতে পারত। বিষয়টি আমার দৃষ্টিগোচর হয়েছে। এ বিষয়ে শিগগিরই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

বিদ্যালয়ের জমির মালিকানা ও দখল নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি দাবির মধ্যে প্রশাসনের তদন্তের পর প্রকৃত বিষয়টি স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

এম এ হোসেন পাটোয়ারী

পীরগাছা উপজেলা প্রতিনিধি

আরও খবর

news image

জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ

news image

কমলগঞ্জে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-পরবর্তী মতবিনিময়

news image

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে চুরি, ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার; গ্রেফতার ৪

news image

জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের উদ্যোগে বাংলা ভাষা বিষয়ক কর্মশালা

news image

গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

news image

পতনউষার ইউনিয়ন প্রবাসী পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

news image

বিশ্বনাথে সাড়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল

news image

মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, গ্রেফতার ২

news image

পীরগাছায় স্কুলের জমি দখলের অভিযোগ, প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

news image

শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

news image

মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক-মহাসড়ক

news image

সড়ক দুর্ঘটনা রোধে বড়লেখায় ইউএনও ও নিসচার সমন্বিত উদ্যোগের আশ্বাস

news image

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬

news image

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

news image

গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন

news image

সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা

news image

নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে

news image

মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত

news image

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

news image

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন

news image

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার

news image

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা

news image

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু

news image

পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান

news image

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক

news image

ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার