নিজস্ব প্রতিবেদক। ৩০ সেপ্টেম্বার ২০২৬ ০৬:৫৯ পি.এম
শ্রীমঙ্গলের সময়
মৌলভীবাজারে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে নারী উদ্যোক্তা মেলার স্টল মালিক ও ব্যবসায়ীদের কাছে চাঁদা দাবির অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন—রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইমরান আহমেদ (২০) ও মাসুম আহমদ (১৯)।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে ইমরান ও মাসুম মৌলভীবাজার পৌরসভার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চলমান নারী উদ্যোক্তা মেলায় প্রবেশ করেন। পরে তারা বিভিন্ন স্টলে গিয়ে নিজেদের সেনাবাহিনীর সদস্য হিসেবে পরিচয় দেন।
এ সময় তারা সঙ্গে থাকা একটি আইডি কার্ড ও ওয়াকিটকি প্রদর্শন করেন। পাশাপাশি মোবাইল ফোনে থাকা সেনাবাহিনীর পোশাক পরিহিত ছবি, আইডি কার্ড ও ওয়াকিটকির ছবি মেলায় উপস্থিত স্টল মালিক, ব্যবসায়ী ও কর্মচারীদের দেখান।
একপর্যায়ে সেনাবাহিনীর সদস্য পরিচয়ে বিভিন্ন স্টল মালিক ও ব্যবসায়ীর কাছে চাঁদা হিসেবে নগদ টাকা দাবি করেন তারা। টাকা না দিলে গ্রেফতার ও হয়রানির ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।
বিষয়টি মেলায় উপস্থিত ব্যবসায়ী ও দর্শনার্থীদের সন্দেহ হলে তারা ওই দুই যুবককে আটক করেন। এ সময় তাদের সঙ্গে থাকা আরও দুই সহযোগী সুযোগ বুঝে মেলা প্রাঙ্গণ থেকে পালিয়ে যায়।
খবর পেয়ে মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইমরান ও মাসুমকে হেফাজতে নেয়। পরে তাদের কাছ থেকে বিভিন্ন আলামত জব্দ করা হয়।
মৌলভীবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) সুমন চন্দ্র সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সেনাবাহিনীর সদস্য পরিচয় দিয়ে মেলায় অবস্থানরত ব্যবসায়ীদের ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা দাবি করেছেন বলে জানা গেছে।
তিনি আরও জানান, তাদের কাছ থেকে একটি BAOFENG ব্র্যান্ডের ওয়াকিটকি সেট, সেনাবাহিনীর পোশাকের অনুরূপ একটি প্যান্ট ও একটি টি-শার্ট, আইডি কার্ডের তিনটি ছবি এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
মেলা আয়োজক কমিটির সদস্য নাহিদ আহমেদের লিখিত অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অপর ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ
কমলগঞ্জে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-পরবর্তী মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে চুরি, ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার; গ্রেফতার ৪
জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের উদ্যোগে বাংলা ভাষা বিষয়ক কর্মশালা
গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পতনউষার ইউনিয়ন প্রবাসী পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
বিশ্বনাথে সাড়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, গ্রেফতার ২
পীরগাছায় স্কুলের জমি দখলের অভিযোগ, প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক-মহাসড়ক
সড়ক দুর্ঘটনা রোধে বড়লেখায় ইউএনও ও নিসচার সমন্বিত উদ্যোগের আশ্বাস
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন
সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা
নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে
মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন
টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু
পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার