কমলগঞ্জ (মৌলভীবাজার) উপজেলা প্রতিনিধি: ৩০ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৫৬ পি.এম
ছবি: কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়ন প্রবাসী পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টায় পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনউষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মো. দুরুদ আহমদ।
গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি অধ্যাপক আব্দুল মোহিত চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মো. সিকান্দর আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যাপক ফয়েজ আহমদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিনিধি মাজহারুল ইসলাম সাফি। স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ প্রতিনিধি শামসুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন পতনউষার ইউনিয়ন পরিষদের সদস্য তোয়াবুর রহমান তবারক, ইউপি সদস্য সিরাজুল ইসলাম খান, পতনউষার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জুনায়েদ আহমদ, সমাজসেবক মাওলানা আবু হানিফাসহ এলাকার সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, বিভিন্ন সামাজিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা।
প্রবাস থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন পতনউষার ইউনিয়ন প্রবাসী পরিষদের সভাপতি কে এম মাছুম। পরিষদের সাধারণ সম্পাদক শরিফুর রহমান কাওসারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন পতনউষার ইউনিয়ন পরিষদের সদস্য তোয়াবুর রহমান তবারক, ইউপি সদস্য সিরাজুল ইসলাম খান, পতনউষার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জুনায়েদ আহমদ, জাহাঙ্গীর আলম, জমশেদ আলী, বিমল দত্ত রিপন ও বাংলাদেশ প্রতিনিধি মাকুল আহমেদ।
বক্তারা পতনউষার ইউনিয়ন প্রবাসী পরিষদের উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে এমন সুন্দর ও শিক্ষাবান্ধব আয়োজনের প্রশংসা করেন। তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়ে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে উচ্চশিক্ষায় এগিয়ে যাওয়ার আহ্বান জানান। পাশাপাশি সংবর্ধিত শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন।
জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ
কমলগঞ্জে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-পরবর্তী মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে চুরি, ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার; গ্রেফতার ৪
জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের উদ্যোগে বাংলা ভাষা বিষয়ক কর্মশালা
গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পতনউষার ইউনিয়ন প্রবাসী পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
বিশ্বনাথে সাড়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, গ্রেফতার ২
পীরগাছায় স্কুলের জমি দখলের অভিযোগ, প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক-মহাসড়ক
সড়ক দুর্ঘটনা রোধে বড়লেখায় ইউএনও ও নিসচার সমন্বিত উদ্যোগের আশ্বাস
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন
সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা
নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে
মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন
টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু
পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার