বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি: ৩০ সেপ্টেম্বার ২০২৬ ০৯:৫১ পি.এম
ছবি: বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি:
সিলেটের বিশ্বনাথে দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার হতদরিদ্রসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় সাড়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা, ব্যবস্থাপত্র ও ওষুধ দেওয়া হয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার নির্মাণাধীন দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল প্রাঙ্গণে এ ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। হাসপাতালের ফাউন্ডার মেম্বার ও যুক্তরাজ্যের রাজপরিবার কর্তৃক ডেপুটি লেফটেন্যান্ট খেতাবপ্রাপ্ত প্রবাসী কমিউনিটি নেতা মাকরাম আলী আফরোজের অর্থায়নে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
ক্যাম্পে চক্ষু, হৃদরোগ, মেডিসিন, ডায়াবেটিস, অ্যালার্জি, গাইনি ও বিভিন্ন রোগের চিকিৎসাসেবা প্রদান করা হয়। নিজ এলাকায় বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন সেবা নিতে আসা রোগীরা।
দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা ও সিইও ডা. শানুর আলী মামুনের সভাপতিত্বে মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, প্রত্যন্ত অঞ্চলে একটি হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ প্রশংসনীয়। এ হাসপাতাল চালু হলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। হাসপাতালটি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও ভূমিকা রাখবে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার চেষ্টা করা হবে।
দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের বিশ্বনাথ কো-অর্ডিনেটর ও সাংবাদিক তজম্মুল আলী রাজুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ বিন কাশেম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন হাসপাতালের বাংলাদেশ কান্ট্রি কো-অর্ডিনেটর ও বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী।
এ ছাড়া বক্তব্য দেন ওয়ান পাউন্ড হসপিটালের সাবেক ট্রাস্টি ও ফাউন্ডার মেম্বার শেখ হারুনুর রশীদ, হাসপাতালের পেট্রন যুক্তরাজ্যপ্রবাসী সুলেমান খান, ফাউন্ডার মেম্বার রফিক মিয়া, হাসপাতালের স্থানীয় উপদেষ্টা ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, যুক্তরাজ্যপ্রবাসী লাকি মিয়া, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল ওয়াহাব, সন্ধানী ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আবু নাছের, সমাজসেবক আসাদুজ্জামান নূর আসাদ, রুমেল আলী, দিলোয়ার হোসেন সজিব, আব্দুস শহিদ, আব্দুল হালিম শিকদার, আব্দুল মালিক শিকদার ও বিআরবি ক্যাবলের ডিজিএম খন্দকার আবুল কালাম আজাদ।
দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা ও সিইও ডা. শানুর আলী মামুন বলেন, সবার সহযোগিতা পেলে হাসপাতাল চালু হওয়ার আগ পর্যন্ত এ ধরনের মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকা হবে। হাসপাতালটি চালু হলে এ অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবায় আরও ব্যাপকভাবে কাজ করার প্রত্যাশা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের অফিস সেক্রেটারি ও হিসাবরক্ষক গোলাম মোস্তফা, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিসার ওহিদুর রহমান সাগরসহ বিশ্বনাথ থানা পুলিশের কর্মকর্তারা।
ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. জহিরুল ইসলাম অচিনপুরী, অধ্যাপক ডা. আব্দুল মজিদ মিয়া, জি এম আনোয়ার হোসাইন, অধ্যাপক ডা. ফাতেমা বেগম মিলি, সাইফুর রহমান রিপন, মাহমুদুল আমীন, ডা. এম. শানুর আলী মামুন, ডা. এম এ কুদ্দুছ চৌধুরী ও ফারহানা বেগম সুমা।
জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ
কমলগঞ্জে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-পরবর্তী মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে চুরি, ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার; গ্রেফতার ৪
জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের উদ্যোগে বাংলা ভাষা বিষয়ক কর্মশালা
গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পতনউষার ইউনিয়ন প্রবাসী পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
বিশ্বনাথে সাড়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, গ্রেফতার ২
পীরগাছায় স্কুলের জমি দখলের অভিযোগ, প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক-মহাসড়ক
সড়ক দুর্ঘটনা রোধে বড়লেখায় ইউএনও ও নিসচার সমন্বিত উদ্যোগের আশ্বাস
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন
সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা
নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে
মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন
টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু
পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার