বড়লেখা প্রতিনিধি ৩০ সেপ্টেম্বার ২০২৬ ১১:১০ এ.এম
ছবি: বড়লেখা প্রতিনিধি
সড়ক নিরাপত্তা জোরদার ও দুর্ঘটনা প্রতিরোধে নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার সঙ্গে সমন্বিতভাবে কাজ করার আশ্বাস দিয়েছেন বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।
মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে নিসচা বড়লেখা উপজেলা শাখার একটি প্রতিনিধি দল উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করে। এ সময় জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে অক্টোবর মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপনের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন উদযাপন কমিটির আহ্বায়ক গোলাম কিবরিয়া, যুগ্ম আহ্বায়ক আশফাক আহমদ ও এহসান আহমদ, যুগ্ম সদস্য সচিব ছাদিকুর রহমান, সদস্য অজিত রবিদাস, ফরহাদ আহমদ ও প্রবিন্স সুচিয়াং প্রমুখ।
সাক্ষাৎকালে নিসচার পক্ষ থেকে বলা হয়, সড়ক নিরাপত্তা শুধু পরিবহন খাতের বিষয় নয়; এটি মানুষের জীবন, জনস্বাস্থ্য, অর্থনীতি ও জাতীয় উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই সড়ক দুর্ঘটনা প্রতিরোধে বিচ্ছিন্ন উদ্যোগের পরিবর্তে সরকার, প্রশাসন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, পরিবহন খাত ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় উপজেলা আইনশৃঙ্খলা কমিটিতে নিসচার প্রতিনিধিত্ব নিশ্চিত করা, দ্রুত সড়ক নিরাপত্তা কমিটি গঠন, সরকারের বিভিন্ন সড়ক নিরাপত্তামূলক কার্যক্রমে নিসচাকে সম্পৃক্ত করা, জাতীয় দিবসগুলোতে নিসচা প্রতিনিধিদের অংশগ্রহণ নিশ্চিত করা এবং জাতীয় নিরাপদ সড়ক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের প্রস্তাব দেওয়া হয়। পাশাপাশি নিসচা বড়লেখা উপজেলা শাখার বিভিন্ন কর্মসূচিতে উপজেলা প্রশাসনের সহযোগিতা কামনা করা হয়।
বৈঠকে সড়ক নিরাপত্তা কার্যক্রমের অগ্রগতি নিয়মিত মূল্যায়নের জন্য একটি শক্তিশালী মনিটরিং ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাবও দেওয়া হয়। এতে নিসচাকে সম্পৃক্ত রাখার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
সড়ক নিরাপত্তাকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে নিসচার পক্ষ থেকে পৃথক একটি কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়। এতে উপজেলা পর্যায়ে শক্তিশালী সড়ক নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা, রিয়েল টাইম দুর্ঘটনা তথ্য পর্যবেক্ষণ, সিসিটিভি ক্যামেরার ব্যবহার, সড়ক দখলমুক্ত করা, স্কুল-কলেজ ও মাদ্রাসায় সচেতনতামূলক ক্যাম্পেইন পরিচালনা, পরিবহন খাতে চাঁদাবাজি ও অনিয়ম বন্ধ, চালকের লাইসেন্স ও যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণে কঠোরতা আরোপ, অতিরিক্ত গতিরোধ ও অতিরিক্ত যাত্রী/পণ্য পরিবহন নিয়ন্ত্রণের প্রস্তাব করা হয়।
এ ছাড়া ক্ষতিকর হাইড্রোলিক হর্নের ব্যবহার বন্ধ, কমিউনিটি পুলিশিং ও ট্রাফিক ব্যবস্থাপনায় জনবল বৃদ্ধি, নিয়মিত চালকদের ডোপ টেস্ট এবং দুর্ঘটনাপ্রবণ স্থানগুলো দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কারের সুপারিশ করা হয়।
নিসচার পক্ষ থেকে জানানো হয়, বড়লেখায় সড়কে শৃঙ্খলা ও জনসচেতনতা বৃদ্ধিতে সংগঠনটি দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। পাশাপাশি বিভিন্ন মানবিক ও প্রাকৃতিক দুর্যোগ এবং দেশের বিভিন্ন সংকটময় সময়ে সংগঠনটি মানুষের পাশে দাঁড়িয়েছে। বর্তমানে সড়ক নিরাপত্তা কার্যক্রমকে আরও কার্যকর ও তথ্যভিত্তিক করতে সরকার ও সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে আগ্রহী নিসচা।
নিসচার উপস্থাপিত প্রস্তাবগুলোর বিষয়ে ইউএনও মাহবুব আলম মাহবুব বলেন, তিনি বিষয়গুলো গুরুত্বসহকারে পর্যালোচনা করবেন এবং দ্রুত সময়ের মধ্যে নিসচা প্রতিনিধিদের সঙ্গে পুনরায় বৈঠক করবেন। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে নিসচাকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে বলেও তিনি আশ্বাস দেন।
এ সময় তিনি অক্টোবর মাসব্যাপী নিসচার কর্মসূচি বাস্তবায়নে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং বিভিন্ন কর্মসূচিতে নিজে উপস্থিত থাকার আগ্রহ প্রকাশ করেন।
নিসচার পক্ষ থেকে আরও বলা হয়, উপস্থাপিত প্রস্তাবগুলো শুধু সুপারিশ নয়; বরং দীর্ঘদিনের মাঠপর্যায়ের অভিজ্ঞতা, দুর্ঘটনার বাস্তব চিত্র এবং বড়লেখা উপজেলায় দীর্ঘ আট বছরের সড়ক নিরাপত্তা কার্যক্রমের অভিজ্ঞতার ভিত্তিতে তৈরি একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনার অংশ। নীতিগত সহযোগিতা ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ পাওয়া গেলে বড়লেখায় সড়ক নিরাপত্তা কার্যক্রম আরও কার্যকর ও বিস্তৃত করা সম্ভব হবে।
সাক্ষাৎ শেষে নিসচার পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুবকে নিসচা কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সংগঠনের ৩৩ বছরের পথচলা, আন্দোলন-সংগ্রাম ও কর্মকাণ্ড নিয়ে প্রকাশিত একটি স্মারকগ্রন্থ (সুভেনিয়র) প্রদান করা হয়।
পরে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় শেষ হয়।
জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ
কমলগঞ্জে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-পরবর্তী মতবিনিময়
ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে চুরি, ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার; গ্রেফতার ৪
জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের উদ্যোগে বাংলা ভাষা বিষয়ক কর্মশালা
গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পতনউষার ইউনিয়ন প্রবাসী পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
বিশ্বনাথে সাড়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল
মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, গ্রেফতার ২
পীরগাছায় স্কুলের জমি দখলের অভিযোগ, প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা
শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক-মহাসড়ক
সড়ক দুর্ঘটনা রোধে বড়লেখায় ইউএনও ও নিসচার সমন্বিত উদ্যোগের আশ্বাস
জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার
গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন
সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা
নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান
দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে
মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত
ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার
গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন
টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার
নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা
নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু
পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান
টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক
ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার