বৃহস্পতিবার ০১ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে চুরি, ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার; গ্রেফতার ৪

ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি: ৩০ সেপ্টেম্বার ২০২৬ ১০:৩৩ পি.এম

ঠাকুরগাঁও ছবি: ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি:

ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর বিসিক শিল্পনগরী এলাকার ‘সৌহার্দ ফার্মেসি’তে চুরির ঘটনায় সংঘবদ্ধ চক্রের তিন সদস্য এবং চোরাই ওষুধ কেনার অভিযোগে এক ওষুধ ব্যবসায়ীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া বিপুল পরিমাণ ওষুধ ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর গভীর রাতে সংঘবদ্ধ একদল চোর গোবিন্দনগর বিসিক এলাকায় অবস্থিত সৌহার্দ ফার্মেসির টিনের চাল ও সাটারের তালা ভেঙে দোকানে প্রবেশ করে। এ সময় তারা প্রায় ১৭ লাখ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ওষুধ এবং ক্যাশে থাকা নগদ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।

 

পরদিন সকালে ফার্মেসির মালিক জয়দেব দেবনাথ দোকান খুলতে গিয়ে চুরির বিষয়টি জানতে পারেন। পরে তিনি ঠাকুরগাঁও সদর থানায় মামলা দায়ের করেন।

 

ঘটনার পর চোরচক্রকে শনাক্ত ও চুরি হওয়া মালামাল উদ্ধারে অভিযান শুরু করে পুলিশ। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জড়িতদের অবস্থান শনাক্ত করা হয়। পরে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানা পুলিশ ও ঠাকুরগাঁও সদর থানা পুলিশের যৌথ দল গোবিন্দগঞ্জসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চোরচক্রের তিন সদস্যকে গ্রেফতার করে।

 

পরে গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই ওষুধ কেনার অভিযোগে গোবিন্দগঞ্জের এক স্থানীয় ওষুধ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে চোরচক্রের বিক্রি করা বিপুল পরিমাণ চুরি হওয়া ওষুধ উদ্ধার করা হয়।

 

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাজাহান আলী বলেন, “এটি একটি সুসংগঠিত চোরচক্রের কাজ। তারা পরিকল্পিতভাবে ফার্মেসির তালা ভেঙে মালামাল নিয়ে যায়। ঘটনার পরপরই অভিযান চালিয়ে মূল জড়িতদের গ্রেফতার এবং চোরাই ওষুধ উদ্ধার করা হয়েছে। চুরি ও চোরাই মালামাল কেনাবেচার সঙ্গে জড়িত চারজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

 

তিনি আরও বলেন, অপরাধ দমনে পুলিশের অভিযান ও তৎপরতা অব্যাহত থাকবে।

 

ব্যস্ততম বিসিক শিল্পনগরী এলাকায় চুরির ঘটনার দ্রুত রহস্য উদঘাটন ও চুরি হওয়া মালামাল উদ্ধারে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরেছে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে নাইট গার্ড নিয়োগ ও সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

 

চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার করায় পুলিশের প্রতি ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী।

আরও খবর

news image

জাতীয় কাবাডিতে চ্যাম্পিয়ন জারিন তাসনিম, পরিবার-শিক্ষক-সহপাঠীদের মধ্যে আনন্দ

news image

কমলগঞ্জে আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন-পরবর্তী মতবিনিময়

news image

ঠাকুরগাঁওয়ে ফার্মেসিতে চুরি, ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার; গ্রেফতার ৪

news image

জোবায়দা উচ্চ বিদ্যালয়ে ছায়ানীড়ের উদ্যোগে বাংলা ভাষা বিষয়ক কর্মশালা

news image

গুড নেইবারস মৌলভীবাজার সিডিপির উদ্যোগে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

news image

পতনউষার ইউনিয়ন প্রবাসী পরিষদের উদ্যোগে এসএসসি ও দাখিল উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

news image

বিশ্বনাথে সাড়ে ৫ শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল ওয়ান পাউন্ড হসপিটাল

news image

মৌলভীবাজারে সেনা সদস্য পরিচয়ে মেলায় চাঁদা দাবি, গ্রেফতার ২

news image

পীরগাছায় স্কুলের জমি দখলের অভিযোগ, প্রতিবাদে ক্লাস ছেড়ে রাজপথে শিক্ষার্থীরা

news image

শ্রীমঙ্গলে গৃহপরিচারিকাকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

news image

মেয়াদোত্তীর্ণ সিএনজি অটোরিকশার দখলে সিলেটের সড়ক-মহাসড়ক

news image

সড়ক দুর্ঘটনা রোধে বড়লেখায় ইউএনও ও নিসচার সমন্বিত উদ্যোগের আশ্বাস

news image

জমকালো আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হলো হলো মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ড–২০২৬

news image

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

news image

গাজীপুরে অপহরণ মামলায় ৩ জন গ্রেপ্তার, উদ্ধার আইফোন

news image

সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা

news image

নবীনগরের প্রাচীন দেওয়ানি আদালত পরিদর্শনে হাইকোর্টের দুই বিচারপতি

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

তরুণদের উচ্চ রক্তচাপজনিত হৃদরোগ ঝুঁকি হ্রাসে অর্থ বরাদ্দ বৃদ্ধির আহ্বান

news image

দেশ ও সমাজের কল্যাণে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে

news image

মৌলভীবাজারে স্কুলভিত্তিক সিরাত প্রতিযোগিতা ‘আত-তা’লিম দ্য জুনিয়র চ্যাম্পিয়ন–সিজন ২’ অনুষ্ঠিত

news image

ফরিদপুরে পুলিশের বিশেষ অভিযান: ১৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার

news image

গোয়াইনঘাটে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি গঠন

news image

টেকনাফে বাঙালি যুবকের সঙ্গে পালিয়ে যাওয়া রোহিঙ্গা কিশোরী উদ্ধার

news image

নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগার পরিদর্শনে পুলিশ কর্মকর্তারা

news image

নবীনগরে ৫২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

news image

জনগণের কল্যাণে কাজ করতে হবে, বিপদে মানুষের পাশে দাঁড়াতে হবে: খালেকুজ্জামান বাবলু

news image

পুলিশ সুপারের নির্দেশনায় পোরশায় বড় মাদকবিরোধী অভিযান

news image

টেকনাফে বিজিবির অভিযানে অস্ত্র-গুলিসহ তিন রোহিঙ্গা আটক

news image

ফরিদপুরে বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্তসহ ৩ জন গ্রেফতার