বুধবার ০৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চাটমোহরে তাহযীবুল বানাত মহিলা মাদরাসায় হেফজ সমাপনী ও হাফেজাদের সম্মাননা

চাটমোহর (পাবনা) প্রতিনিধি: ০২ অক্টোবার ২০২৬ ০৮:৪৯ পি.এম

পাবনা ছবি:চাটমোহর (পাবনা) প্রতিনিধি:

পাবনার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে তাহযীবুল বানাত মহিলা মাদরাসায় হেফজ সমাপনী ছাত্রীদের সম্মাননা স্মারক ও বোরকা প্রদান এবং মক্তব বিভাগের শিক্ষার্থীদের কোরআন মাজিদ প্রদান করা হয়েছে।

 

মাদরাসার পরিচালক মুফতি আবু মুসা নোমানীর পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে মাদরাসার দ্বিতীয় ব্যাচের হেফজ সমাপনী করা ৬ জন ছাত্রীকে বোরকা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। একই সঙ্গে মক্তব বিভাগের ২২ জন শিক্ষার্থীর হাতে কোরআন মাজিদ তুলে দেওয়া হয়।

 

অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি ইমরান খান, দাওরায়ে বানাতুল্লাহ ও জামিয়াতুল উলূমিয়া ইসলামিয়া পাবনা’র প্রতিষ্ঠাতা পরিচালক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি আবু রেজা ফাহাদ, পেশ ইমাম, শরৎগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ এবং মো. আবুল হোসেন রানা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা।

 

এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে জানানো হয়, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলীর পরিচালনায় তাহযীবুল বানাত মহিলা মাদরাসায় কোরআন মাজিদ শিক্ষার পাশাপাশি বাংলা ও ইংরেজি শিক্ষা এবং হাদিস মুখস্থ করানো হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের কোরআন, হাদিস, বাংলা ও ইংরেজি বিষয়ে দক্ষতার বিভিন্ন দিক প্রদর্শন করা হয়।

 

বর্তমানে মাদরাসাটিতে দুই শতাধিক ছাত্রী লেখাপড়া করছে। অনুষ্ঠানে অভিভাবকদের তাঁদের সন্তানদের দ্বীনি ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে মাদরাসাটিতে ভর্তি করার আহ্বান জানানো হয়।

 

পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে উপস্থিত অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে খাবার পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আরও খবর

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩

news image

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা

news image

ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

news image

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে

news image

হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ

news image

ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম