বুধবার ০৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

চট্টগ্রাম প্রতিনিধি ০৪ অক্টোবার ২০২৬ ১১:১১ পি.এম

চট্টগ্রাম চট্টগ্রাম প্রতিনিধি

গ্রাহকের আর্থিক নিরাপত্তা নিশ্চিত ও বীমা খাতের প্রতি মানুষের আস্থা সুদৃঢ় করার লক্ষ্যে চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি।

 

এ উপলক্ষে আয়োজিত আলোচনা ও চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের প্রেসিডেন্ট বি এম ইউসুফ আলীসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বীমা প্রতিষ্ঠানের দায়িত্ব শুধু পলিসি বিক্রির মধ্যে সীমাবদ্ধ নয়; বরং প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাহকদের ন্যায্য পাওনা সময়মতো পরিশোধের মাধ্যমেই প্রকৃত গ্রাহকসেবা নিশ্চিত হয়। দাবি পরিশোধের মাধ্যমে গ্রাহক ও তাঁদের পরিবারের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি বীমার প্রতি মানুষের ইতিবাচক ধারণা ও আস্থা বাড়ানো সম্ভব।

 

পপুলার লাইফ ইনস্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলী বলেন, গ্রাহকদের স্বার্থ রক্ষা, প্রতিশ্রুতি পূরণ এবং সেবার মানোন্নয়নকে প্রতিষ্ঠানটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বীমা দাবি নিষ্পত্তির মাধ্যমে সাধারণ মানুষের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পপুলার লাইফ।

 

তিনি বলেন, বীমা খাতের উন্নয়ন ও বিকাশে গ্রাহকের আস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রয়োজনের সময়ে গ্রাহক যখন তাঁর বীমার আর্থিক সুবিধা পান, তখন বীমার প্রতি তাঁর বিশ্বাস আরও দৃঢ় হয়। তাই দাবি নিষ্পত্তির প্রক্রিয়াকে আরও কার্যকর, স্বচ্ছ ও গ্রাহকবান্ধব করার ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

 

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ ৫৭ হাজার টাকার বীমা দাবির চেক হস্তান্তর গ্রাহকসেবামুখী কার্যক্রমের একটি উল্লেখযোগ্য পদক্ষেপ। এর মাধ্যমে গ্রাহকদের প্রাপ্য অর্থ নিশ্চিত করার পাশাপাশি বীমা সুরক্ষার বাস্তব উপযোগিতাও তুলে ধরা হয়েছে।

 

বক্তারা আরও বলেন, বীমা খাতে টেকসই অগ্রগতির জন্য সময়মতো দাবি পরিশোধ, স্বচ্ছতা, জবাবদিহি ও মানসম্মত গ্রাহকসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব ক্ষেত্রে ধারাবাহিক উন্নয়ন গ্রাহকদের আস্থা বৃদ্ধির পাশাপাশি দেশের বীমা খাতের সামগ্রিক বিকাশে ভূমিকা রাখবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩

news image

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা

news image

ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

news image

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে

news image

হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ

news image

ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম