কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি: ০৪ অক্টোবার ২০২৬ ০১:৪৫ পি.এম
ছবি: কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় জমি নিয়ে পূর্ববিরোধের জেরে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাকিব (২৬), তার মা মোছা. চায়না বেগম (৫৫) ও ভাই জুয়েল শেখ (২৮) আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় সাকিব কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে একই ঘটনায় উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মহেশপুর ইউনিয়নের ব্যাসপুর গ্রামে এ ঘটনা ঘটে। সাকিবের অভিযোগ, পূর্ববিরোধের জেরে কয়েকজন ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়ির পশ্চিম পাশে থাকা জমিতে প্রবেশ করেন। সেখানে জমির গাছের ডাল কাটতে বাধা দিলে আরমান শেখের নির্দেশে পিরোজ শেখ ধারালো রামদা দিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় কোপ দেন। এতে তার মাথায় গুরুতর রক্তাক্ত জখম হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাকিব আরও অভিযোগ করেন, মিঠুন শেখ লোহার রড দিয়ে তার মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি সরে যান। পরে রডের আঘাত তার পিঠে লাগে। মাহফুজুর শেখ কাঠের লাঠি দিয়ে তাকে আঘাত করেন এবং অন্যরা এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে দাবি করেন তিনি।
এ সময় সাকিবকে রক্ষা করতে তার মা চায়না বেগম ও ভাই জুয়েল শেখ এগিয়ে এলে তাদের ওপরও হামলা করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে চায়না বেগমের বাম হাতের কব্জিতে গুরুতর আঘাত লাগে বলে দাবি করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, কামরান শেখ লোহার রড দিয়ে চায়না বেগমকে আঘাত করেন। সাহাবুর শেখ তার পরনের কাপড় টেনে ছিঁড়ে শ্লীলতাহানি করেন বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়া শিরী বেগম, লতা বেগম, ফরিদা বেগম ও পারভীন খানম লাঠি দিয়ে তাকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
এ সময় চায়না বেগমের গলায় থাকা প্রায় ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন, যার আনুমানিক মূল্য এক লাখ টাকা, নিয়ে যাওয়ার অভিযোগও করা হয়েছে।
অন্যদিকে, ঘটনার একপর্যায়ে জীবন শেখ ও আরমান শেখ লাঠি দিয়ে জুয়েল শেখকে মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
সাকিবের দাবি, তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি দেখিয়ে ঘটনাস্থল থেকে চলে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় আহত সাকিব, চায়না বেগম ও জুয়েল শেখকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অভিযোগে ছালেমান শেখ, হাফিজুর শেখ, মোবাজেল শেখ ও মন্টু মোল্যাসহ কয়েকজনকে প্রত্যক্ষদর্শী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, “এ ঘটনায় থানায় উভয় পক্ষের দুটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম