বুধবার ০৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

মৌলভীবাজার প্রতিনিধি: ০৫ অক্টোবার ২০২৬ ০৬:১৪ পি.এম

Moulvibazar শ্রীমঙ্গলের সময়

 

শিক্ষক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থী শেখ শামসুজ্জামানকে ঘিরে তাঁর অভিভাবক খিজির মুহাম্মদ জুলফিকারের একটি আবেগঘন চিঠি শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কের গভীরতা ও শিক্ষকদের প্রতি একজন অভিভাবকের শ্রদ্ধা-ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছে।

 

শিক্ষক দিবসে বিদ্যালয়ের শিক্ষকদের উদ্দেশে দেওয়া ওই চিঠিতে সন্তানের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন অভিভাবক খিজির মুহাম্মদ জুলফিকার।

 

চিঠির শুরুতেই শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়ে পবিত্র কোরআনের বাণী এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর হাদিসের আলোকে শিক্ষকের মর্যাদা তুলে ধরা হয়। পাশাপাশি কবি কাজী কাদের নেওয়াজের ‘শিক্ষাগুরুর মর্যাদা’ কবিতার প্রসঙ্গ উল্লেখ করে শিক্ষকের প্রতি বিনয় ও শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরা হয়েছে।

 

চিঠিতে শেখ শামসুজ্জামানকে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থী হিসেবে নয়, বরং একজন সৎ, মানবিক, দায়িত্বশীল ও নৈতিকতাসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আবেদন জানানো হয়েছে।

 

অভিভাবক খিজির মুহাম্মদ জুলফিকার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, তাঁর সন্তান ভবিষ্যতে শুধু সফল মানুষ নয়, মানবিকতা, সততা ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ একজন ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে। জীবনের কোনো এক সময়ে সন্তান অনেক দূরে চলে গেলেও শিক্ষকদের প্রতি তার শ্রদ্ধা ও কৃতজ্ঞতা যেন কখনো ম্লান না হয়—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

 

চিঠিতে আবেগঘনভাবে বলা হয়েছে, “আমার সন্তান আপনাদের কাছে শুধু একজন শিক্ষার্থী নয়, সে আমার হৃদয়ের এক টুকরো।” শিক্ষকদের স্নেহ ও ছায়ায় সন্তান নিরাপদে বেড়ে উঠবে—এই বিশ্বাস থেকেই তাঁর ভবিষ্যতের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শিক্ষকদের হাতে তুলে দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

 

শেখ শামসুজ্জামানকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা জানিয়ে অভিভাবক বলেন, তাঁর সন্তান যেন এমন একজন মানুষ হয়—যার জ্ঞানে সমাজ আলোকিত হবে, যার আচরণে মানুষ মুগ্ধ হবে, যার সততায় পরিবার গর্বিত হবে এবং যার বিনয় দেখে শিক্ষকরা নীরবে আনন্দ অনুভব করবেন।

 

চিঠির শেষাংশে বিদ্যালয়ের শিক্ষকদের জ্ঞান, প্রজ্ঞা ও কর্মে বরকত কামনা করার পাশাপাশি তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়।

 

উল্লেখ্য, শেখ শামসুজ্জামান মৌলভীবাজারের কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থী। শিক্ষক দিবস উপলক্ষে তাঁর অভিভাবক খিজির মুহাম্মদ জুলফিকারের দেওয়া এ চিঠিতে শিক্ষকদের প্রতি একজন অভিভাবকের ভালোবাসা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং সন্তানের ভবিষ্যৎ নিয়ে প্রত্যাশার বিষয়টি উঠে এসেছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩

news image

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা

news image

ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

news image

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে

news image

হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ

news image

ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম