বুধবার ০৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি: ০৫ অক্টোবার ২০২৬ ০৬:১১ পি.এম

শ্রীমঙ্গল ছবি: মোহনগঞ্জ উপজেলা প্রতিনিধি:

নেত্রকোনার মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি ও অনাগ্রহের বিষয়টি বিবেচনায় না নিয়ে ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্বে রদবদলের অভিযোগ উঠেছে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে।

 

সংশ্লিষ্ট শিক্ষকদের দাবি, কয়েকটি বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক অসুস্থতা, বয়স, তথ্যপ্রযুক্তিতে দক্ষতার ঘাটতি এবং অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব পালনে অসুবিধার কথা উল্লেখ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে অনাগ্রহ প্রকাশ করেছিলেন। এ বিষয়ে তাঁরা তৎকালীন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত আবেদনও করেছিলেন।

 

শিক্ষকদের দাবি, তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে অপেক্ষাকৃত জুনিয়র হলেও আইসিটিতে দক্ষ এবং প্রশাসনিক দায়িত্ব পালনে সক্ষম কয়েকজন সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়। তবে সম্প্রতি নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ দায়িত্ব নেওয়ার পর ওই বিদ্যালয়গুলোতে আবারও রদবদল করা হয়েছে।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তথ্য অনুযায়ী, রদবদল হওয়া বিদ্যালয়গুলো হলো—সাতুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পশুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সামাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাঘান সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সমাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়।

 

এসব বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পরিবর্তন করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

 

সংশ্লিষ্ট শিক্ষকদের অভিযোগ, তাঁদের সঙ্গে কোনো ধরনের পরামর্শ না করে এবং আগের লিখিত আবেদনগুলো বিবেচনায় না নিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

 

শিক্ষকদের ভাষ্য, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব শুধু প্রশাসনিক কার্যক্রমের মধ্যে সীমাবদ্ধ নয়। বিদ্যালয়ের বিভিন্ন তথ্য সংরক্ষণ, অনলাইনে তথ্য আদান-প্রদান, তথ্য এন্ট্রি, দাপ্তরিক কাজসহ নানা দায়িত্ব পালন করতে হয়। এসব কাজের জন্য কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে দক্ষতা প্রয়োজন। কিন্তু জ্যেষ্ঠ সহকারী শিক্ষকদের অনেকেই এসব কাজে তুলনামূলকভাবে কম দক্ষ। পাশাপাশি অনেকের চাকরির মেয়াদও শেষের দিকে। ফলে অতিরিক্ত প্রশাসনিক দায়িত্ব তাঁদের জন্য কঠিন হয়ে পড়তে পারে বলে দাবি তাঁদের।

 

মাইলোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খায়রুল ইসলাম বলেন, বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারী শিক্ষক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব নিতে আগ্রহী ছিলেন না। তিনি দায়িত্ব নিতে অপারগতার কথা জানিয়ে কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেছিলেন। পরে আলোচনা করে স্কুল ম্যানেজিং কমিটির রেজ্যুলেশনের মাধ্যমে তাঁকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়া হয়।

 

খায়রুল ইসলাম বলেন, “আমিও এ দায়িত্ব নিতে আগ্রহী ছিলাম না। তবে বিদ্যালয়ের স্বার্থে দায়িত্ব পালন করেছি। এখন আবার চিঠি দিয়ে আমাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বলা হচ্ছে, আমরা অনিয়ম করে দায়িত্বে ছিলাম। বিষয়টি দুঃখজনক।”

 

সমাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক খাতেমুন্নাহার বলেন, তিনি বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। এ কারণে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব নিতে অপারগতার কথা জানিয়ে আবেদন করেছিলেন। তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে অন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছিল। এখন আবার তাঁকে দায়িত্ব নেওয়ার জন্য বলা হয়েছে। বিষয়টি তাঁর জন্য কষ্টকর হবে জানিয়ে তিনি শিক্ষা কর্মকর্তার কাছে কয়েকদিন সময় চেয়েছেন।

 

অন্যদিকে দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম শাহ বলেন, তিনি বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক। প্রধান শিক্ষক অবসরে যাওয়ার পর থেকেই তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। তাঁর দাবি, দায়িত্ব পালনে কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি।

 

তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান মোহাম্মদ জুনায়েদ বলেন, কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য থাকলে বিধি অনুযায়ী সংশ্লিষ্ট বিদ্যালয়ের সবচেয়ে জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালনের বাধ্যবাধকতা রয়েছে। সেই বিধি অনুসরণ করেই ১১টি বিদ্যালয়ে রদবদল করা হয়েছে।

 

তিনি বলেন, “আমাদের সব শিক্ষকই যোগ্য। আইটি বা অন্য কোনো বিষয়ে প্রয়োজন হলে তাঁরা অফিসের সহায়তা নিতে পারেন। আলোচনার মাধ্যমে জ্যেষ্ঠ সহকারী শিক্ষককে বাদ দিয়ে অন্য কাউকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়ার নিয়ম নেই।”

 

কোনো জ্যেষ্ঠ শিক্ষক দায়িত্ব পালনে অপারগ হলে তাঁকে লিখিতভাবে জানাতে হবে উল্লেখ করে তিনি বলেন, শুধু লিখিত আবেদন যথেষ্ট নয়। অসুস্থতার কারণ দেখালে মেডিকেল রিপোর্টসহ সংশ্লিষ্ট দাবির পক্ষে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে এবং কর্তৃপক্ষ প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন।

 

দৌলতপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিষয়ে শিক্ষা কর্মকর্তা বলেন, অন্য বিদ্যালয়গুলোর মতো সেখানেও আলোচনার মাধ্যমে একজন জুনিয়র শিক্ষককে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া চলছিল। তবে পরবর্তীতে নিয়ম অনুযায়ী জ্যেষ্ঠ শিক্ষককেই দায়িত্ব দেওয়া হয়েছে।

 

সংশ্লিষ্ট শিক্ষকরা বলছেন, শুধু জ্যেষ্ঠতার বিষয়টি বিবেচনা না করে দায়িত্ব পালনের সক্ষমতা, আইসিটি দক্ষতা, বয়স ও বাস্তব পরিস্থিতিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। বিষয়টি পুনর্বিবেচনা না করা হলে বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম ও পাঠদান ব্যবস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন তাঁরা।

আরও খবর

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩

news image

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা

news image

ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

news image

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে

news image

হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ

news image

ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম