বুধবার ০৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

নেত্রকোনা (সদর) প্রতিনিধি: ০৫ অক্টোবার ২০২৬ ০৩:৫৭ পি.এম

শ্রীমঙ্গল ছবি: নেত্রকোনা (সদর) প্রতিনিধি

নেত্রকোনায় ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে প্রতিদিন গড়ে শত শত রোগী চিকিৎসা নিতে আসছেন। অনুমোদিত শয্যার প্রায় দ্বিগুণ রোগী ভর্তি থাকলেও প্রয়োজনীয় জনবল, চিকিৎসা সরঞ্জাম ও অন্যান্য সুবিধার সংকটে এখনো পূর্ণাঙ্গভাবে ২৫০ শয্যার সেবা চালু করা সম্ভব হয়নি। পুরোনো জনবল দিয়েই চলছে হাসপাতালের অধিকাংশ কার্যক্রম।

 

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৮ সালের সেপ্টেম্বরে হাসপাতালটি ৫০ থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয়। পরে ২০২৫ সালের অক্টোবরে এটি ২৫০ শয্যায় উন্নীত করা হয়। ২৫০ শয্যার কার্যক্রম পরিচালনার জন্য প্রায় ৪৭ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে নয়তলা একটি নতুন ভবন নির্মাণ করা হলেও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জামের অভাবে এর পূর্ণাঙ্গ কার্যক্রম এখনো চালু হয়নি।

 

১০০ শয্যার কাঠামো অনুযায়ী হাসপাতালটিতে তত্ত্বাবধায়কসহ চিকিৎসকের অনুমোদিত পদ রয়েছে ৬৮টি। এর বিপরীতে কর্মরত আছেন ৩০ জন। শূন্য রয়েছে ৩৮টি পদ। এর মধ্যে ১০টি সিনিয়র কনসালট্যান্ট পদের ৭টি এবং ১২টি জুনিয়র কনসালট্যান্ট পদের ৬টি পদ শূন্য।

 

চিকিৎসকদের পাশাপাশি দ্বিতীয় শ্রেণির ৯৭টি পদের মধ্যে ৪২টি, তৃতীয় শ্রেণির ৪২টি পদের মধ্যে ১৯টি এবং চতুর্থ শ্রেণির ২২টি পদের মধ্যে ১০টি পদও শূন্য রয়েছে।

 

হাসপাতালের নথি অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন ২ লাখ ৩৫ হাজার ৯৬ জন রোগী। সে হিসাবে প্রতিদিন গড়ে ৬৪৪ জন রোগী বহির্বিভাগে চিকিৎসা নিয়েছেন। তবে সম্প্রতি রোগীর চাপ আরও বেড়েছে।

 

গত ১৯ সেপ্টেম্বর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ৪২১ জন। পরদিন তা বেড়ে দাঁড়ায় ৪২৬ জনে। অর্থাৎ অনুমোদিত ২৫০ শয্যার বিপরীতে ওই দুই দিনে অতিরিক্ত ১৭১ থেকে ১৭৬ জন রোগী ভর্তি ছিলেন।

 

বারহাট্টার ফকিরেরবাজার এলাকার মারুফ মিয়া আড়াই মাস বয়সী শিশুকে নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি বলেন, এক সপ্তাহ ধরে শিশুর জ্বরের চিকিৎসা চলছে। তবে চিকিৎসকের দেখা পাওয়া যায় কম।

 

আটপাড়ার বানিয়াজানের নুরুল আমীন শ্বাসকষ্ট নিয়ে চার দিন হাসপাতালে ভর্তি ছিলেন। তিনি বলেন, সব সময় চিকিৎসক পাওয়া যায় না। সমস্যা বেশি হলে জরুরি বিভাগে যেতে হয়।

 

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাজাহারুল আমীন বলেন, অর্ধেকের বেশি জনবল সংকট নিয়ে হাসপাতালের কার্যক্রম চালাতে হচ্ছে। প্রতিদিন বহির্বিভাগে একজন চিকিৎসককে দেড় থেকে দুইশ রোগী দেখতে হয়।

 

চিকিৎসক সংকটের পাশাপাশি জরুরি চিকিৎসাসেবাতেও রয়েছে সীমাবদ্ধতা। এখনো চালু হয়নি নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও উচ্চ নির্ভরশীলতা কেন্দ্র (এইচডিইউ)। জনবল বাড়ানোর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে পরবর্তী কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

 

এদিকে হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্সই দুই বছরের বেশি সময় ধরে নষ্ট রয়েছে। বর্তমানে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি অ্যাম্বুলেন্স এনে জেলা সদর হাসপাতালে ব্যবহার করা হচ্ছে। তবে সেটি বেশির ভাগ সময় মেডিক্যাল টিমের কাজে ব্যবহৃত হওয়ায় রোগী পরিবহনের জন্য সবসময় পাওয়া যায় না।

 

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ২৫০ শয্যার পূর্ণাঙ্গ কার্যক্রম চালু করতে আরও ২২৯টি নতুন পদের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। এর মধ্যে ১১১টি পদের অনুমোদন দেওয়া হয়েছে। পরে প্রস্তাবটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়।

 

হাসপাতালের তত্ত্বাবধায়ক একরামুল হাসান বলেন, এখনো ওষুধ, খাবারসহ বিভিন্ন ক্ষেত্রে ২৫০ শয্যার অনুপাতে বরাদ্দ পাওয়া যাচ্ছে না। চোখ, নাক-কান-গলা ও অবেদনবিদসহ কয়েকটি গুরুত্বপূর্ণ বিভাগে সিনিয়র কনসালট্যান্ট নেই। চোখের চিকিৎসকের পদও দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে। জনবল বাড়ানো গেলে আইসিইউ, সিসিইউসহ গুরুত্বপূর্ণ সেবাগুলো চালু করা সম্ভব হবে।

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য মো. আনোয়ারুল হক বলেন, জনবল বৃদ্ধির জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন হয়েছে। এখন অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়া গেলে কার্যক্রম এগিয়ে নেওয়া সম্ভব হবে।

 

 

আরও খবর

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩

news image

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা

news image

ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

news image

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে

news image

হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ

news image

ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম