বুধবার ০৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: ০৫ অক্টোবার ২০২৬ ০৭:২৩ পি.এম

শ্রীমঙ্গল ছবি: কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় তীব্র এলপিজি গ্যাসের সংকট দেখা দিয়েছে। সরবরাহ কমে যাওয়ায় বাড়তি দাম দিয়েও অনেকেই সিলিন্ডার গ্যাস কিনতে পারছেন না। এতে বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার এবং বিভিন্ন পেশাজীবী ও শ্রমজীবী মানুষের রান্নাবান্না নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

 

উপজেলার হরতকিতলা, আমতলা, মাইওয়ান, চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর, মৌচাকসহ বিভিন্ন এলাকার বাজারে গত প্রায় এক সপ্তাহ ধরে এলপিজির সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। সরবরাহ না থাকায় বসুন্ধরা, ওমেরা, জি-গ্যাস, দুবাই-বাংলাসহ বিভিন্ন ব্র্যান্ডের ডিলার ও বিক্রয়কেন্দ্রেও সিলিন্ডার পাওয়া যাচ্ছে না।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সংকট শুরুর আগে কালিয়াকৈর বাজারে ১২ কেজি ওজনের একটি এলপিজি সিলিন্ডার ১ হাজার ৬৫০ থেকে ১ হাজার ৭০০ টাকার মধ্যে বিক্রি হয়েছে। তবে গত সপ্তাহের শুরু থেকে হঠাৎ সরবরাহ কমতে শুরু করে। পরে সংকট আরও তীব্র আকার ধারণ করে।

 

স্থানীয় বাসিন্দা মো. সাইদুর রহমান বলেন, কয়েকদিন আগেও ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৬০০ টাকার মধ্যে এলপিজি পাওয়া যেত। এখন কিছু ব্যবসায়ী ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৬০০ টাকা পর্যন্ত দাম চাচ্ছেন। অতিরিক্ত দামে গ্যাস কেনা নিম্নবিত্ত ও শ্রমজীবী মানুষের জন্য কঠিন হয়ে পড়েছে। তিনি দ্রুত বাজার মনিটরিং করে দাম নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তদন্তের দাবি জানান।

 

স্থানীয়রা জানান, রোববার এলপিজির নতুন মূল্য নির্ধারণের আগেও বাজারে থাকা কিছু সিলিন্ডার ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৩০০ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। এরপর গত তিন-চার দিন ধরে বাজারে এলপিজি প্রায় উধাও হয়ে গেছে। বাড়তি দাম দিতে রাজি থাকলেও অনেকেই সিলিন্ডার সংগ্রহ করতে পারছেন না।

 

হরতকিতলা গ্রামের বাসিন্দা কলিম উদ্দিন জানান, তিনি জি-গ্যাস ব্যবহার করেন। গত দুই সপ্তাহ ধরে বাজারে জি-গ্যাসের সরবরাহ না থাকায় তাকে একাধিক দোকানে ঘুরতে হচ্ছে।

 

তিনি বলেন, শহর ও শিল্পাঞ্চলের অধিকাংশ মানুষ ফ্ল্যাট বা ভাড়া বাসায় বসবাস করেন। সেখানে কাঠ বা খড়ি দিয়ে রান্না করার সুযোগ নেই। ফলে এলপিজিই তাদের প্রধান ভরসা। বাজারে গ্যাস না থাকায় রান্নাবান্না নিয়ে চরম দুশ্চিন্তায় পড়েছেন তারা।

 

দুবাই-বাংলা এলপিজির পরিবেশক মতিয়ার রহমান জানান, সরকারিভাবে প্রতি সিলিন্ডারের দাম ২১২ টাকা বাড়ানো হলেও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি। সরবরাহ না থাকায় দোকান বন্ধ রাখতে হচ্ছে। বসুন্ধরা ও ওমেরা এলপিজির ক্ষেত্রেও একই ধরনের সংকট চলছে।

 

তিনি বলেন, কবে নাগাদ এলপিজির সরবরাহ স্বাভাবিক হবে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

 

এদিকে, এলপিজি সংকটের সুযোগ নিয়ে কোনো কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে সিলিন্ডার বিক্রি করছেন—এমন অভিযোগ করেছেন স্থানীয় ক্রেতারা। তাদের দাবি, দ্রুত বাজার মনিটরিং জোরদার করে সরবরাহ স্বাভাবিক করার পাশাপাশি অতিরিক্ত দামে বিক্রির অভিযোগ তদন্ত করা হোক।

আরও খবর

news image

নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার

news image

বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা

news image

আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা

news image

কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

news image

নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা

news image

ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন

news image

চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা

news image

কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস

news image

কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি

news image

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ

news image

কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত

news image

অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ

news image

ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা

news image

নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা

news image

চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ

news image

দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়

news image

ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি

news image

কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা

news image

শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১

news image

কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০

news image

পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার

news image

নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন

news image

জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩

news image

ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা

news image

ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী

news image

শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে

news image

হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ

news image

ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম