চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি: ০৫ অক্টোবার ২০২৬ ০৭:৪৪ পি.এম
ছবি: চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে এলপিজি বিক্রি, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স এবং অনুমোদিত সীমার অতিরিক্ত এলপিজি মজুদের অভিযোগে জননী এন্টারপ্রাইজ নামে এক ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
সোমবার (৫ অক্টোবর) বিকেল ৩টা ২০ মিনিটে চুনারুঘাট উপজেলার উত্তর বাজারে অবস্থিত জননী এন্টারপ্রাইজে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে প্রতিষ্ঠানটিতে এলপিজি বিক্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া, মেয়াদোত্তীর্ণ লাইসেন্স থাকা এবং অনুমোদিত সীমার অতিরিক্ত এলপিজি মজুদের বিষয়টি ধরা পড়ে।
এ সময় প্রতিষ্ঠানের ক্রয় রশিদ যাচাই করে আরও অসামঞ্জস্য পাওয়া যায়। রশিদ পর্যালোচনায় দেখা যায়, বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘সেনা’ সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সংশ্লিষ্ট ডিলারের কাছে এলপিজি বিক্রি করছে।
এসব অনিয়মের বিষয় বিবেচনায় নিয়ে জননী এন্টারপ্রাইজের ম্যানেজার আব্দুল লতিফকে (পিতা—আব্দুল ছোবহান, সাং—মাঝিশাইল) ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পরে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
অভিযান শেষে প্রতিষ্ঠানটির লাইসেন্স দ্রুত নবায়ন, অনুমোদিত সীমার মধ্যে এলপিজি মজুদ রাখা, প্রয়োজন অনুযায়ী মজুদের সীমা বৃদ্ধির জন্য আবেদন করা, ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রির বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে এলপিজি বিক্রি এবং অনুমোদনবহির্ভূতভাবে এলপিজি মজুদের বিরুদ্ধে মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম