টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: ০৩ অক্টোবার ২০২৬ ০৯:৩৪ পি.এম
ছবি: টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা সিএনজি পরিবহন শ্রমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে সভাপতি পদে দিল মোহাম্মদ নির্বাচিত হয়েছেন। একই নির্বাচনে সহ-সভাপতি পদে খাইরুল আমিন এবং সদস্য পদে জসিম উদ্দিন, মোহাম্মদ ইউনুছ ও ইমাম হোছন নির্বাচিত হয়েছেন। সম্পাদক পদে মো. রফিক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
শনিবার (৩ অক্টোবর) হ্নীলা প্রি-ক্যাডেট স্কুলে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনের ফলাফল বিবরণী অনুযায়ী, সভাপতি পদে ‘আনারস’ প্রতীকে দিল মোহাম্মদ ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রশিদ আহমদ ‘চেয়ার’ প্রতীকে ১৭৯ ভোট এবং আব্দুল্লাহ ‘ছাতা’ প্রতীকে ৩১ ভোট পেয়েছেন।
সহ-সভাপতি পদে ‘উড়োজাহাজ’ প্রতীকে খাইরুল আমিন ৩৩৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী আলী জোহার ‘গোলাপ ফুল’ প্রতীকে ১৬৬ ভোট পেয়েছেন।
সদস্য পদে জসিম উদ্দিন ‘আম’ প্রতীকে ৩০৫ ভোট পেয়ে প্রথম, মোহাম্মদ ইউনুছ ‘তালা-চাবি’ প্রতীকে ২৬০ ভোট পেয়ে দ্বিতীয় এবং ইমাম হোছন ‘হরিণ’ প্রতীকে ২৫৪ ভোট পেয়ে তৃতীয় হয়ে নির্বাচিত হন।
এ পদে প্রতিদ্বন্দ্বিতা করা অপর দুই প্রার্থী আব্দুল হাকিম ‘বাইসাইকেল’ প্রতীকে ২২৮ ভোট এবং ফয়সল আমিন ‘বই’ প্রতীকে ১৩৮ ভোট পেয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ তাহের ও সভাপতি কবির আহমদের স্বাক্ষরিত ফলাফল বিবরণীতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের জন্য সংশ্লিষ্ট অন্তর্বর্তী ব্যবস্থাপনা কমিটিকে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে নির্বাচনের ফলাফলের অনুলিপি জেলা সমবায় অফিসার, টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), উপজেলা সমবায় কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।
নির্বাচনকে ঘিরে হ্নীলা এলাকার সিএনজি পরিবহন শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত কমিটির সদস্যদের শুভেচ্ছা জানান সমিতির সদস্য ও সংশ্লিষ্টরা।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম