ময়মনসিংহ (সদর) প্রতিনিধি ০৪ অক্টোবার ২০২৬ ১১:০৬ পি.এম
ছবি:ময়মনসিংহ (সদর) প্রতিনিধি
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে ময়মনসিংহে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কামরুল হাসান।
সভায় আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন নিশ্চিত করতে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
পুলিশ সুপার কামরুল হাসান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের বিভিন্ন মতামত ও সমস্যার কথা শোনেন এবং নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় পূজামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন, পর্যাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োগ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা নিশ্চিতকরণসহ পূজা চলাকালীন করণীয় ও বর্জনীয় বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। দায়িত্বে নিয়োজিত পুলিশের পাশাপাশি সাদা পোশাকে ডিএসবি ও ডিবির সদস্যরা মাঠে কাজ করবেন।
এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার প্রতিরোধে ফ্যাক্ট চেকের মাধ্যমে সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় ক্ষেত্রে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
পূজার সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে পুলিশ সুপার বলেন, আজান ও নামাজের সময় পূজার কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রেখে পারস্পরিক ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান দেখাতে হবে। পাশাপাশি শহরের যানজট নিরসন ও মানুষের চলাচল নির্বিঘ্ন রাখতে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট স্থাপনের কথাও জানান তিনি।
তিনি পূজা উদযাপন কমিটি, নিরাপত্তা সহায়তা কমিটি, স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানান এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আশরাফুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ময়মনসিংহ জেলার মহানগর, উপজেলা ও পৌরসভার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেত্রকোনার দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, ৫০ বছর বয়সী ব্যক্তি গ্রেপ্তার
বিদ্যালয়ে সীমানা প্রাচীর না থাকায় ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা
আসছে মা দুর্গা, দুর্গোৎসব ঘিরে নবীনগরের কুমারপাড়ায় ব্যস্ততা
কমলগঞ্জে শ্রমিক ইউনিয়নের নির্বাচন: সহ-সভাপতি পদে আবুল বাশারের প্রার্থিতা ঘোষণা
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
সাংবাদিকের ওপর ওসির হামলার অভিযোগ, প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
নওগাঁ সদরে শব্দদূষণবিরোধী অভিযানে ৩ চালককে জরিমানা
ময়মনসিংহে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন
চুনারুঘাটে বেশি দামে এলপিজি বিক্রি, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
কালিয়াকৈরে এলপিজি সংকট, বাড়তি দামেও মিলছে না গ্যাস
কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের প্রথম শিক্ষার্থীকে ঘিরে অভিভাবকের আবেগঘন চিঠি
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রদবদলের অভিযোগ
কাশিয়ানীতে বাসচাপায় স্বামী-স্ত্রী নিহত
অষ্টম শ্রেণি পাস থেকে দুই অনলাইন পোর্টালের সম্পাদক ও আসকের যুগ্ম মহাসচিব: সুমনের বিরুদ্ধে কার্ড বাণিজ্য ও পদ বিক্রির অভিযোগ
ভাঙ্গুড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা
নেত্রকোনা সদর হাসপাতালে জনবল সংকটে পূর্ণাঙ্গভাবে চালু হয়নি ২৫০ শয্যার সেবা
চট্টগ্রাম অঞ্চলে ৯ কোটি ৬৭ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করল পপুলার লাইফ
দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে ময়মনসিংহে পুলিশ সুপারের সঙ্গে পূজা কমিটির মতবিনিময়
ভিসা জটিলতায় চাকরি হারাচ্ছেন বাংলাদেশি নাবিকরা, জরুরি কূটনৈতিক উদ্যোগের দাবি
কালীগঞ্জে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ৩ ব্যবসায়ীকে জরিমানা
শিবগঞ্জ সীমান্তে ৪০টি ভারতীয় মোবাইলসহ আটক ১
কিশোর গ্যাংবিরোধী অভিযানে নোয়াখালীতে আটক ১৭০
পাঁচবিবিতে বিজিবির অভিযানে ১৯ বোতল ভারতীয় মদ উদ্ধার
নবীনগরে গুরুতর আহত অজ্ঞাত ব্যক্তি, হাসপাতালে চিকিৎসাধীন
জমি বিরোধে কাশিয়ানীতে হামলার অভিযোগ, মা-ছেলেসহ আহত ৩
ঢাকায় গ্রীন ফোর্স বাংলাদেশের মতবিনিময় ও কমিটি পরিচিতি সভা
ওমরাহ ও সৌদি আরব সফর শেষে কক্সবাজারে ফিরেছেন জামায়াতের জেলা আমির নূর আহমদ আনোয়ারী
শ্রীমঙ্গলে ২২ শিক্ষার্থী পেল শাপলা কাব অ্যাওয়ার্ড, বরণ ২০ নবীন শিক্ষককে
হ্নীলায় সিএনজি শ্রমিক সমিতির নির্বাচনে সভাপতি দিল মোহাম্মদ
ফরিদপুর পৌরসভায় পরিচ্ছন্নতা ও মশক নিধন কার্যক্রম