শ্রীমঙ্গলের সময়

নান্দাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪

সারাদেশ · 2026-11-08T06:01:25.000000Z · স্টাফ রিপোর্টার

ময়মনসিংহের নান্দাইলে পিকআপ ও ড্রাম ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

শনিবার (৭ নভেম্বর) রাত ৮টার দিকে কানুরামপুর-ত্রিশাল আঞ্চলিক  সড়কের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরনগর নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে। 

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

আহতরা হলেন- নেত্রকোনার সদরের মল্লিকপুর গ্রামের আব্দুল রাজ্জাকের পুত্র সাব্বির মিয়া (৩০), বটতলা গ্রামের আব্দুল জলিলের পুত্র হারুন মিয়া (২০) ও তার ভাই রানা মিয়া (২৪) তার দুলাভাই খোকন মিয়া (৩৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, ত্রিশালগামী যাত্রীবাহী পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি বালুর ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতনামা দুইজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত হয় আরও ৪ জন। ড্রামট্রাক চালক ট্রাক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়দের সহযোগিতায় ফায়ারসার্ভিস আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন এবং আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হলে তাদের অবস্থা গুরুতর হওয়ায় তাৎক্ষণিক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুইজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। আর আহতদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  তবে এ ঘটনার পর থেকে ট্রাক চালক পালিয়ে যায়।

https://www.deshrupantor.com/733501

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত