শেরপুরে জেলা প্রশাসকের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন
সারাদেশ · 2026-11-05T12:14:02.000000Z · স্টাফ রিপোর্টার
শেরপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন সদর উপজেলার বাগড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিদ্যালয় পরিদর্শনকালে জেলা প্রশাসক শ্রেণিকক্ষে পাঠদানের মান, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিদ্যালয়ের অবকাঠামোগত সুবিধাদি পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি ও সার্বিক শিক্ষার পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশ এবং আনন্দময় শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এ বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি এবং একঝাঁক মেধাবী শিক্ষার্থী জেলা প্রশাসককে মুগ্ধ করে। পরিদর্শন শেষে শিক্ষার্থীদের উৎসাহিত করতে তাদের হাতে উপহার হিসেবে ফুটবল তুলে দেন জেলা প্রশাসক।