পাবনায় হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ের বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের উদ্বোধন
সারাদেশ · 2026-11-05T13:30:00.000000Z · সিনিয়র রিপোর্টার
পাবনার ফরিদপুর উপজেলার হারোডাঙ্গা একতা উচ্চ বিদ্যালয়ে ১৫ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণকাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাওলানা মুহাম্মাদ আলী আছগার।বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং প্রতিষ্ঠানের সার্বিক অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্যেই এই ১৫ লাখ টাকা ব্যয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, নির্মাণকাজ শেষ হলে বিদ্যালয়ের সীমানা পুরোপুরি সুরক্ষিত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য আরও নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদপুর উপজেলা শাখার আমীর মাওলানা আবু তালিব, সাবেক আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সাপিনুর ইসলাম, উপজেলা শাখার সেক্রেটারি মো. আব্দুল হাই আল-রাজী এবং ডেমরা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আফজাল হোসেন।এ ছাড়াও অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নে এই যুগোপযোগী উদ্যোগ গ্রহণ করায় স্থানীয় শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।