শ্রীমঙ্গলের সময়

চকরিয়ায় মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, মায়ের অপেক্ষায় কেঁদে ভাসাচ্ছে দুই সন্তান

সারাদেশ · 2026-11-05T13:00:00.000000Z · সিনিয়র রিপোর্টার


কক্সবাজারের চকরিয়ায় রোপালী নাথ (৪০) নামে এক নারী নিখোঁজ হওয়ার দীর্ঘ সময় পার হলেও এখনো তাঁর কোনো সন্ধান মেলেনি। গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ভরামুহুরী এলাকা থেকে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন।​মায়ের ফেরার অপেক্ষায় দিন-রাত পথ চেয়ে বসে আছে তাঁর দুই অবুঝ সন্তান। সন্তানদের বুকফাটা কান্না ও স্বজনদের অশ্রুতে ভারী হয়ে উঠেছে পুরো পরিবারের পরিবেশ।​পরিবার সূত্রে জানা গেছে, নিখোঁজ রোপালী নাথের বাবার নাম বাবুল নাথ এবং মায়ের নাম সন্ধ্যা রানী নাথ। ২০২০ সালে স্বামী মারা যাওয়ার পর থেকে দুই সন্তানকে নিয়ে অতি কষ্টে দিনযাপন করছিলেন তিনি। পরিবার জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।​গত ২ ফেব্রুয়ারি হঠাৎ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি রোপালী নাথ। নিখোঁজের পর থেকে পরিবার ও স্বজনরা নিকটাত্মীয়ের বাড়িসহ সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো হদিস পাননি।​পরবর্তীতে এ বিষয়ে গত ২১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে চকরিয়া থানায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করা হয়। তবে জিডি করার এতদিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত পুলিশ তাঁর সন্ধান মেলাতে পারেনি।​পরিবারের পক্ষ থেকে জানানো হয়, রোপালী নাথের উচ্চতা আনুমানিক ৫ ফুট, শারীরিক গঠন স্বাভাবিক, মুখমণ্ডল গোলাকার এবং ঠোঁটে একটি স্পষ্ট কাটা দাগ রয়েছে।​নিখোঁজ মাকে ফিরে পেতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সকল স্তরের হৃদয়বান মানুষের আকুল সহযোগিতা চেয়েছে অসহায় পরিবারটি।​কোনো স্বহৃদয় ব্যক্তি যদি রোপালী নাথের সন্ধান পান বা তাঁকে কোথাও দেখতে পান, তবে নিকটস্থ থানা অথবা নিচের মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:​যোগাযোগ:​মা: ০১৮১২-৮৯৫৮৮১​বোন: ০১৮৪৩-৭৩২৫২০

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত