কালিয়াকৈরে অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী প্যারেড অনুষ্ঠিত জাতীয় নিরাপত্তায় সততা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান মহাপরিচালকের
সারাদেশ · 2026-11-05T17:01:00.000000Z · সিনিয়র রিপোর্টার
গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুরে সফলভাবে সম্পন্ন হলো ‘অঙ্গীভূত আনসার মৌলিক প্রশিক্ষণ-২০২৬’-এর সমাপনী কুচকাওয়াজ। বৃহস্পতিবার (৫ নভেম্বর ২০২৬) সকালে সততা, নিষ্ঠা ও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় আত্মনিয়োগের দৃপ্ত অঙ্গীকার নিয়ে এই সমাপনী প্যারেড অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন আনসার সদস্যদের সালাম ও অভিবাদন গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।কুচকাওয়াজ পরিদর্শন ও প্রধান অতিথির বক্তব্যকুচকাওয়াজ পরিদর্শন শেষে প্রধান অতিথি তার বক্তব্যে দেশের অর্থনীতি, শিল্পকারখানা এবং গুরুত্বপূর্ণ কেপিআই (KPI) সমূহের নিরাপত্তা নিশ্চিতকরণে অঙ্গীভূত আনসার সদস্যদের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। তিনি বলেন, দেশের পাঁচ হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পকারখানা ও কেপিআইয়ের নিরাপত্তায় প্রায় ৫৫ হাজারের বেশি অঙ্গীভূত আনসার সদস্য নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। এছাড়া ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বিত প্রশিক্ষণ ও কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় বাহিনীর সক্ষমতা আরও বৃদ্ধি করা হচ্ছে।মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের মতো গুরুত্বপূর্ণ সংস্থায় ডাকাতির চেষ্টা প্রতিহত করা এবং দুষ্কৃতিকারীদের অপতৎপরতা প্রতিরোধে আনসার সদস্যদের সাহসিকতা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন মহাপরিচালক।সদস্যদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগঅঙ্গীভূত আনসার সদস্যদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের কথা উল্লেখ করে মহাপরিচালক বলেন:বেতন বৃদ্ধি: সদস্যদের বেতন বৃদ্ধির প্রক্রিয়া বর্তমানে চূড়ান্ত পর্যায়ে রয়েছে।রেস্ট প্রথা বাতিল: ইতোমধ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত রেস্ট প্রথা বাতিল করা হয়েছে।অন্যান্য সুযোগ-সুবিধা: আবাসন ব্যবস্থার উন্নয়ন, নিজ বিভাগে বদলির সুযোগ সৃষ্টি এবং রেশন ব্যবস্থার মান ও পরিমাণ বৃদ্ধি করা হয়েছে।দুর্নীতি রোধ: সদস্যদের প্রাপ্য বেতন-ভাতা নিশ্চিতে প্রশাসনিক ব্যবস্থাকে স্বচ্ছ করা হয়েছে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে।স্বাস্থ্যসেবায় ভূমিকা: মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অঙ্গীভূত আনসার সদস্য মোতায়েন করা হয়েছে, যা প্রান্তিক স্বাস্থ্যসেবার নিরাপত্তা নিশ্চিত করছে।প্রশিক্ষণ ও কৃতিত্ব অর্জনকারীদের পুরস্কার বিতরণপূর্বের গত ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে শুরু হওয়া ৬০ দিনব্যাপী এই মৌলিক প্রশিক্ষণে অনুমোদিত ৬৯২ জন প্রশিক্ষণার্থীর মধ্যে ৬৫৪ জন অংশগ্রহণ করেন। এর মধ্যে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন ৬২৭ জন।অনুষ্ঠানে সেরা কৃতিত্ব অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেন মহাপরিচালক:সেরা প্রশিক্ষণার্থী: মোঃ সাবিকুর রহমান (খাগড়াছড়ি জেলা)ফায়ারে প্রথম: কাজী মোঃ আবু সাঈদ (কুমিল্লা জেলা)ড্রিলে প্রথম: মোঃ ফিজুর রহমান (নোয়াখালী জেলা)দাঙ্গা প্রতিরোধ মহড়া ও বিশেষ উপস্থিতিঅনুষ্ঠানের শেষ পর্যায়ে তুরস্ক জেন্ডামেরি দলের প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় একটি আকর্ষণীয় দাঙ্গা প্রতিরোধ নিরাপত্তা মহড়া প্রদর্শিত হয়। মহাপরিচালক জানান, গাজীপুরে পোশাক শ্রমিকদের আন্দোলন মোকাবিলাসহ যেকোনো উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনসার ব্যাটালিয়ন ও অঙ্গীভূত আনসার সদস্যরা সম্পূর্ণ প্রস্তুত ও সক্ষম।অনুষ্ঠানের সফল সমাপ্তিতে একাডেমির কমান্ড্যান্ট, প্রশিক্ষক মণ্ডলী এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান প্রধান অতিথি।উক্ত সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদআনসার ও ভিডিপি একাডেমির কমান্ড্যান্ট (অতিরিক্ত মহাপরিচালক) মোঃ সাইফুল্লাহ রাসেলতুরস্ক থেকে আগত প্রশিক্ষণ সংশ্লিষ্ট কর্মকর্তা-প্রশিক্ষকবৃন্দবাহিনীর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, কর্মচারী ও সদস্য-সদস্যাগণ