ধামইরহাটে উৎসবমুখর পরিবেশে যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত
সারাদেশ · 2026-10-31T16:25:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক
নওগাঁর ধামইরহাটে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে উপজেলা ও পৌর জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় ধামইরহাট ডাকবাংলো অডিটোরিয়াম হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়।অতিথি ও অন্যান্যদের উপস্থিতিসভাপতিত্ব করেন: জনাব মাসুদ হায়দার টিপুপ্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব কামারুজ্জামানবিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন: নওগাঁ জেলা যুবদলের সদস্য জনাব রুহুল আমিনএছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম রওশন উল ইসলাম। কর্মীসভায় উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।