ঢাকা-খুলনা মহাসড়কে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
সারাদেশ · 2026-10-31T13:35:00.000000Z · শ্রীমঙ্গলের সময় ডেস্ক
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়কে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ অক্টোবর) ভোররাত আনুমানিক ৪টার দিকে উপজেলার চর-পিংগুলিয়া এলাকার পোনা ও এনার্জি পাম্পের মধ্যবর্তী স্থানে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি ট্রাক (ঝিনাইদহ-ট-১১-১৯৪৩) একই দিকে যাত্রারত অপর একটি ট্রাককে (কুষ্টিয়া-ট-১১-২৮৪০) পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এর ফলে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক দুটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে পেছনের ট্রাকটির সামনের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।নিহত চালকের পরিচয়:নিহত চালক মো. জিয়াউর রহমান (২২) চুয়াডাঙ্গা সদর থানার যদুপুর গ্রামের আমির হোসেনের ছেলে।দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান জানান, খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ পরিচালনা করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।