শ্রীমঙ্গলের সময়

বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবক আটক, ভ্রাম্যমাণ আদালতে ৬ মাসের কারাদণ্ড

আইন-আদালত · 2026-11-10T06:52:01.000000Z · স্টাফ রিপোর্টার

জামালপুরের বকশীগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. আকাশ মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় তার কাছ থেকে গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালানোর সময় আকাশ মিয়াকে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।

 এ সময় তার কাছ থেকে গাঁজা ও এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদক সেবন ও বহনের দায়ে তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। 

দণ্ডপ্রাপ্ত আকাশ মিয়া বাট্টাজোর পশ্চিমপাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুরাদ হোসেন বলেন, মাদক সেবন ও বহনের দায়ে ওই যুবককে ছয় মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। মাদকের বিস্তার রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত