ইউক্রেন যুদ্ধে ৪ লাখের বেশি রুশ সেনা নিহতের দাবি
বিশ্ব · 2026-11-10T08:19:00.000000Z · ডেস্ক রিপোর্ট
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এ সংখ্যা পাওয়া গেছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। তবে ফাঁস হওয়া তথ্যভান্ডারের সম্পূর্ণ সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের হ্যাকার সংগঠন ‘সাইলেন্ট ক্রো’ রসস্ট্যাটের তথ্যভান্ডার থেকে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে। পরে সেগুলো দ্য গার্ডিয়ানসহ কয়েকটি গণমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যু সনদে সরাসরি যুদ্ধের কারণে মৃত্যুর কথা উল্লেখ রয়েছে। সরকারি মৃত্যুর কারণসংক্রান্ত কোড কিংবা যুদ্ধ ও সামরিক অভিযানের লিখিত বিবরণের ভিত্তিতে এসব মৃত্যুর তথ্য চিহ্নিত করা হয়েছে।
গত ১ নভেম্বর দুই হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের তথ্যভান্ডারে সাইবার হামলার কথা জানায়। পরে সপ্তাহান্তে তথ্যগুলো প্রকাশ করা হয়। রসস্ট্যাট সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি স্বীকার করলেও সংবেদনশীল কোনো তথ্য চুরির দাবি অস্বীকার করেছে।
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর প্রায় পাঁচ বছরে ৪ লাখের বেশি রুশ সেনা নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্য বিশ্লেষণ করে এ সংখ্যা পাওয়া গেছে। তবে তথ্যভান্ডারের সম্পূর্ণ সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি দ্য গার্ডিয়ান।
বেলারুশের সরকারবিরোধী হ্যাকার গোষ্ঠী ‘সাইবার পার্টিজানস’ এবং ইউক্রেনের হ্যাকার সংগঠন ‘সাইলেন্ট ক্রো’ এসব তথ্য সংগ্রহ করেছে। পরে ১ কোটি ১০ লাখের বেশি মৃত্যু সনদসহ তথ্যভান্ডারটি দ্য গার্ডিয়ান ও কয়েকটি গণমাধ্যমের হাতে তুলে দেওয়া হয়।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ৪ লাখ ১২ হাজার ৫৭৬টি মৃত্যু সনদে যুদ্ধের সঙ্গে সরাসরি সম্পর্কিত মৃত্যুর উল্লেখ রয়েছে। সরকারি মৃত্যুর কারণসংক্রান্ত কোড কিংবা যুদ্ধ ও সামরিক অভিযানের লিখিত বিবরণের ভিত্তিতে এসব তথ্য চিহ্নিত করা হয়েছে।
গত ১ নভেম্বর দুই হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের তথ্যভান্ডারে সাইবার হামলার কথা জানায়। পরে সপ্তাহান্তে তথ্যগুলো প্রকাশ করা হয়। রসস্ট্যাট সাইবার হামলার শিকার হওয়ার বিষয়টি স্বীকার করলেও সংবেদনশীল কোনো তথ্য চুরির দাবি অস্বীকার করেছে।
ফাঁস হওয়া তথ্যভান্ডারটি ইউক্রেন যুদ্ধে রাশিয়ার প্রাণহানির একটি বিস্তারিত চিত্র তুলে ধরেছে। যুদ্ধ শুরুর প্রথম কয়েক মাসের পর থেকে রুশ সরকার আনুষ্ঠানিকভাবে সেনা নিহতের কোনো পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করেনি। দেশটিতে সামরিক হতাহতের তথ্য রাষ্ট্রীয় গোপনীয়তা হিসেবে বিবেচিত হয়।
তবে ফাঁস হওয়া তথ্যের সঙ্গে অন্যান্য আন্তর্জাতিক হিসাবের মিল রয়েছে। গত সেপ্টেম্বরে ব্রিটিশ গোয়েন্দা সংস্থার এক হিসাবে বলা হয়েছিল, ইউক্রেন যুদ্ধে প্রায় পাঁচ লাখ রুশ সেনা নিহত হয়েছেন। অন্যদিকে, রাশিয়ার স্বাধীন সংবাদমাধ্যম ‘মিডিয়াজোনা’ সরকারি নথি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত শোকবার্তা ও কবরের ছবি বিশ্লেষণ করে প্রায় ২ লাখ ৮৬ হাজার নিহত সেনার নাম শনাক্ত করেছে। সংবাদমাধ্যমটির ধারণা, প্রকৃত নিহতের সংখ্যা পাঁচ লাখের কাছাকাছি।
জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্সের রাশিয়া ও ইউরেশিয়া বিভাগের প্রধান ইয়ানিস ক্লুগে ফাঁস হওয়া তথ্যকে বিশ্বাসযোগ্য ও বিস্তারিত বলে উল্লেখ করেছেন। তাঁর মতে, রুশ সেনা নিহতের সংখ্যা নিয়ে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় তথ্য ফাঁসের ঘটনা।
তবে ফাঁস হওয়া হিসাবেও প্রকৃত নিহতের সংখ্যা কম দেখানো হয়ে থাকতে পারে। কারণ, অনেক সেনা এখনো নিখোঁজ রয়েছেন, আবার অনেকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ক্লুগে জানান, সেনা নিহত হওয়ার পর সরকারি নথিতে তা অন্তর্ভুক্ত করতে সাধারণত প্রায় ছয় মাস সময় লাগে। তাঁর ধারণা, বর্তমানে ইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনার প্রকৃত সংখ্যা চার লাখের চেয়ে পাঁচ লাখের কাছাকাছি হওয়ার সম্ভাবনা বেশি।
ফাঁস হওয়া তথ্যের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, যুদ্ধের ক্ষয়ক্ষতি রাশিয়ার সব অঞ্চলে সমানভাবে পড়েনি। দেশটির দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলগুলোতে তুলনামূলকভাবে বেশি প্রাণহানির তথ্য পাওয়া গেছে। বিশেষ করে বুরিয়াতিয়া, তুভা ও জাবাইকালস্ক অঞ্চলে যুদ্ধের প্রভাব বেশি পড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান,