প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
জাতীয় · 2026-11-10T07:59:00.000000Z · ডেস্ক রিপোর্ট
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়াকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করেছে সরকার।
সোমবার (৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। উপসচিব জেতী প্রু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, মো. দাউদ মিয়া, এনডিসিকে তাঁর বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর পরিচিতি নম্বর ৬৪৩৫।
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।