শ্রীমঙ্গলের সময়

সেন্ট মার্টিনের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্রে সার পাচারকালে ৯ জন আটক

সারাদেশ · 2026-11-01T15:57:00.000000Z · স্টাফ রিপোর্টার


কক্সবাজারের টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পূর্বে গভীর সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার কেজি ইউরিয়া সারসহ ৯ পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।​রোববার (১ নভেম্বর) রাত ২টার দিকে ‘অপারেশন সার সুরক্ষা’র আওতায় এই অভিযান পরিচালনা করা হয়।​কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন।​তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের একটি দল গভীর সমুদ্রে সন্দেহজনক গতিবিধির একটি ট্রলারকে থামার সংকেত দেয়। তবে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ট্রলারটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে সেটিকে আটক করা হয়।​পরবর্তীতে ট্রলারে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া প্রায় আড়াই লাখ টাকা মূল্যের ১০ হাজার কেজি (১০ টন) ইউরিয়া সার জব্দ করা হয়। এ সময় সার পরিবহনে ব্যবহৃত ট্রলারটিসহ মোট ৯ জনকে আটক করা হয়।​কোস্ট গার্ড জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত