শ্রীমঙ্গলের সময়

কুষ্টিয়ায় তরুণীকে ছুরিকাঘাত, উদ্বেগ জানালেন আমির হামজা

সারাদেশ · 2026-11-09T17:21:00.000000Z · ডেস্ক রিপোর্ট

কুষ্টিয়া শহরে প্রকাশ্যে এক তরুণীকে ছুরিকাঘাতের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) দেওয়া এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান সংসদ সদস্য আমির হামজা। তিনি বলেন, একটি সভ্য সমাজে দিনের আলোতে একজন নারীকে প্রকাশ্যে সহিংসতার শিকার হতে হবে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। নারীর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়, রাষ্ট্র ও প্রশাসনেরও দায়িত্ব।

বিবৃতিতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান তিনি। একই সঙ্গে ছুরিকাঘাতের ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

আমির হামজা আরও বলেন, কুষ্টিয়ার প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অপরাধীর পরিচয় বা প্রভাব যা-ই হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়। কুষ্টিয়াকে নিরাপদ রাখতে অপরাধের বিরুদ্ধে সম্মিলিত অবস্থান জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতির শেষাংশে আহত তরুণীর দ্রুত সুস্থতা কামনা করেন সংসদ সদস্য। পাশাপাশি এ ধরনের সহিংসতা প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত