শ্রীমঙ্গলের সময়

কলেজ ক্যাম্পাসে ধূমপান করলেই গুনতে হবে দুই লাখ টাকা?

শিক্ষা · 2026-11-04T05:45:00.000000Z · ডেস্ক রিপোর্ট

মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজের ক্যাম্পাস ও সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য পরিবহন, সেবন এবং বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এ বিধান লঙ্ঘন করলে অনূর্ধ্ব তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে বলে শিক্ষার্থীদের সতর্ক করেছে কলেজ কর্তৃপক্ষ।

কলেজ ক্যাম্পাসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে কঠোর নির্দেশনা দিয়েছে মানিকগঞ্জ সরকারি দেবেন্দ্র কলেজ কর্তৃপক্ষ। ক্যাম্পাসের ভেতরে এবং সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য পরিবহন, সেবন ও বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। এ নির্দেশনা অমান্য করলে সর্বোচ্চ দুই লাখ টাকা জরিমানা অথবা কারাদণ্ড হতে পারে।

মঙ্গলবার (৩ নভেম্বর) কলেজের এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ২০২৫ সালের ৩০ ডিসেম্বরের গেজেটের বিধানের কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গেজেট অনুযায়ী শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে এবং সীমানার ১০০ মিটারের মধ্যে তামাক ও তামাকজাত দ্রব্য পরিবহন, সেবন ও বিক্রি নিষিদ্ধ। এ বিধান লঙ্ঘন করলে অনূর্ধ্ব তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা অনধিক দুই লাখ টাকা অর্থদণ্ড কিংবা উভয় দণ্ড দেওয়া হতে পারে।

কলেজ কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীদের এ বিষয়ে অধিকতর সতর্ক ও সাবধান থাকার নির্দেশ দিয়েছে। ক্যাম্পাসের ভেতরে ধূমপান ছাড়াও সীমানার ১০০ মিটারের মধ্যে তামাকজাত দ্রব্যের ব্যবহার, বিক্রি ও পরিবহনের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব দিয়ে জানানো হয়েছে।

আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত