শ্রীমঙ্গলের সময়

নকলায় চার হোটেলকে জরিমানা

সারাদেশ · 2026-11-12T12:48:43.000000Z · স্টাফ রিপোর্টার

শেরপুরের নকলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের অভিযোগে চারটি খাবার হোটেলকে মোট ১২ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার পাইস্কা বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।

অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে সোনার বাংলা হোটেলকে ৩ হাজার, গ্রামবাংলা হোটেলকে ৩ হাজার, নিরিবিলি হোটেলকে ৪ হাজার এবং মায়ের দোয়া হোটেল অ্যান্ড রেস্তোরাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ বিভাগের সদস্যদের পাশাপাশি প্রেসক্লাব নকলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জনস্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত এবং হোটেল-রেস্তোরাঁয় স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর আলম।


আরও পড়ুন

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত